টিপ টিপ বৃষ্টিতে পা টিপে টিপে চলতে হয় ,
প্রকৃতির সাথে তাল মিলাতে হয
আজ থেকে কিছু দিন পরেই হয়তো
আকাশ আর থাকবেনা
জীবনের সাথে তাল মেলাতে না পারার দুঃক্ষটা না হয় প্রকৃতির সাথেই ঘুচে যাক
সে জানে সেও মিশে যাবে প্রকৃতিতে ,
মুছে যাবে তার চিহ্ন ।
সব কটা নদীই তো আর মিশে যেতে পারেনা সমুদ্রে ।
কিছু কিছু নদী কে ঝর্ণা পেরিয়ে
মুরুভূমির মাটিতে মিশে যেতে হয়।
তল হতে বহুতলে ,
আর ভূগর্ভে ।
আকাশ টারও না হয় এমন হবে ।
রোগটার সাথে পাল্লা দিয়ে ওষুধ গুলো কাজ করতে পারছেনা ।
সব ওষুধ প্রতিযোগিতায় টিক থাকতে পারেনা ।
হার মানতে হয় !
প্রকৃতি সব সময় নিরুপায় হয়না এখন আর ।
সেও খাপ খাইয়ে নিয়ে নেয় নিজেকে এন্টিবায়োটিকের সাথে ।
এন্টিবায়োটিক গুলোও আর কাজ করেনা ।
দুদিন হলো ইনফ্লুয়েন্জাটার বয়স ,
নতুন ধরনের ভাইরাসের আক্রমণ
হয়তো কিছুদিনের মধ্যে প্রতিশেধক বেরুবে ,
কিন্তু ততদিনে অনেকের মতই তাকেও বিদায় নিতে হবে ।
বৃষ্টিতে পা টিপে টিপে আকাশ ভাবে ,
এটাই হয়তো তার শেষ বৃষ্টিতে ভেজা ।
আর এটাই হয়তো তার শেষ প্রকৃতির সাথে তাল মেলানো পা টিপে টিপে ।
যেখানে জীবন টা টিপ টিপ করে নিভে যাচ্ছে ,
সেখানে পা টিপে টিপে ভিজতে দোষ কোথায় ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



