আমি এখন হয়তো অন্য কোথাও হতে পারতাম ,
হতাম অন্য রকম ।
আমি এখন হয়তো ভাবতাম অন্যকিছু ।
হয়তো এই লেখাটা লিখতাম না ।
এক মুহূর্ত পরেও কী হবে তা আমি এখন হয়তো জানি না ।
অথবা কবিতার পরের লাইন টাই বা কী হবে,
তা অনুধাবন করলাম আর কখন !
আমি মাংস পিন্ডে গড়া ।
তবু মাঝে মাঝে উড়তে চাই ,
ধরতে চাই সপ্ত আসমানের ওপর স্বর্গের দেয়াল কে ।
অথবা জাহান্নামের যা কিছু আজ ভয়ের কারণ ।
আমাদের ছোটো গ্রহে বিভেদে দহন ।
আমারা হারাবো জানি পথের ঠিকানা ।
তারপরেও ভবঘুরে হওয়ার সুজোগ পাওয়ার আগে
হারাবো নিজেদের ।
এবং তারপরেও ভাবি ,
আমি এখন হয়তো অন্য কোথাও হতে পারতাম ।
অথবা এই লেখা টা অন্য কিছু হতে পারতো !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





