আমার সব জানালায় ,
মাঝ রাতে রাস্তায় ।
এক কিশোরী র দেখা মেলে ।
সে অত্যন্ত কামুক হয়ে খোঁজে আমায় ।
আমি লোভাতুর দৃষ্টিতে সব বুঝেও না বোঝার ভান করে ঘুমিয়ে পড়ি ।
ঘুম ভেঙে দেখি ভোরের আলো ফুটছে ।
কিশোরী তখনো আশায় ।
আমি আশ্চর্য হই ।
কিশোরী র ভালবাসা কী সত্যিই !
নাকি কোনো ছলনার জালে জড়ানোর পন্থা ।
আমি ভালবাসতে চাইনা ,
আর চাইনা নিজেকে জড়তা অকল্পনীয় ভালবাসার রিক্ততায় ।
থাক সব শেষেও যখন সূর্য মাথা চাড়া দ্যে ওঠে ,
আর কিশোরী হারায় ।
আর তখন মৃদ হেসে নিশ্চিত হই ,
ছলনার শিকার হচ্ছিলাম বৈকি ।
নাসিমুল আহসান
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





