প্রায়শই দেখা যায় ঈদের মৌসুমে কিছু ছবি নিউজ ফীডে ঘুরে বেড়ায় ,
মানুষ ঈদের আনন্দ ভাগা ভাগি করতে আজকাল কুরবানীর পশুর সাথে ছবি তোলে ।
অনেকে তাদের নিয়ে উপহাস করেন । তাদের কে পশু হিসেবে আখ্যায়িত করেন ।
এবং আপনারা সমালোচনা করে নিজেদের স্মার্ট ভাবেন ।
অল্পকিছুদিন আগের ঘটনা , এক ছেলে একটা ছবি আপলোড দেয় নিজ প্রোফাইল থেকে ,
ছবিতে ছিল একটা গরু আর একজন মানুষ । আপলোড দিয়ে সে মানুষ টাকে গরু বলছে
আর গরুটাকেও গরু বলছে । সে ছেলেটা মানুষটার অনুমতি ছাড়াই অন্যের ছবি নিজ প্রোফাইলে আপলোড দিয়ে মানুষটাকে হেনস্থা করছে আবার সে নাকি ছবিতে কোনটা মানুষ চিনতে পারছেনা ।
চিনতে না পারার ই কথা । না মানে মূর্খ অশিক্ষিত মানুষেরা যারা গরু কোনটা আর মানুষ কোনটা চিনতে পারেনা তাদের কথায় ক্ষই ভিজিয়ে লাভ কী ?
ভাইয়া এবং বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলছি ,
মানুষ ঈদের আনন্দ প্রকাশ করে যে যেভাবে করুক অন্যায় তো করছেনা !
গরুর সাথে সেলফী তুলে কেউ কীভাবে গরু হয় ?
মানুষ সেলফি তুলছে আনন্দ ভাগা ভাগী করছে অপরাধ তো আর করছেনা ।
আর আপনারা পাগল হচ্ছেন ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



