রাত দেড়টা । এতক্ষণে পাড়ার দোকান গুলো সব বন্ধ হয়ে যাওয়ার কথা । তারপরেও গভীর ঘুমে থাকা যুবকের তা মনে থাকেনা ।
সে উঠে পড়ে পাড়ার দোকান গুলোর উদ্দেশ্যে । সে খেয়াল করেনা বিছানা আগের মতই কিনা !
সিড়ি বেয়ে নামতে গিয়ে শব্দ হচ্ছে যুবক বুঝতে পারছে কিন্তু সে শুনছে না । সে ভাবছে সিগারেটের নেশায় তার মাথা খারাপ হয়ে যাচ্ছে হয়তোবা । রাস্তায় দু তিন টা কুকুর আরামে নাক ডাকছিল , কিন্তু তারা কিসের ভয়ে স্থান ছেড়েছে । যুবক ভাবে
"বাহ ভালই হলো"
যুবক এ প্রাণী গুলোকে খুব ভয় পায় । আর অল্প দূরেই পাড়ার দোকান গুলো । সোডিয়াম আলো গুলো যুবকের ওপর খুব একটা প্রভাব পড়ছে না ।অন্য সময় যুবক এ আলোতে অস্বস্তি বোধ করে । যুবক খেয়াল করলো আশ্চর্য জনক ভাবে প্রায় সব গুলোই দোকান খোলা ,
আর ক্রেতাও অনেক , যুবক ঘড়ি দেখে নেয় নাহ সময় তো ঠিকই আছে প্রায় দুটো বাজে এখন ।
সব চেয়ে বুড়ো দোকান দার পাড়ার বুড়ো মিয়া । বুড়ো হওয়ার অনেক আগেই বুড়ো মিয়া এই উপাধি টা পেয়ে যান পাড়ার লোকের ডাকে।
চারটে সিগারেট নেয়ার পর যুবক নিজ বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায় , পথেই পুলিশের টহল গাড়ি ।
অফিস্যারঃ স্যার আপনি এতো রাতে কেন বেরিয়েছেন জানতে পারি ? আমরা কীভাবে হেল্প করতে পারি আপনার ?
যুবকঃ দেখুন অফিস্যার আমি সিগারেট নেয়ার জন্য এসেছি , চারটে সিগারেট নিয়েছি এখন বাসায় যাচ্ছি ।
অফিস্যারঃ আচ্ছা স্যার সিগারেট গুলো দেখাতে পারবেন ?
যুবকঃ হ্যাঁ অবশ্যই । আমার বুক পকেটেই প্যাক টা ছিল অফিস্যার এখন ঠিক পাচ্ছিনা । হয়তো কোথাও পড়ে গিয়েছে ।
অফিস্যারঃ আপনার গতিবিধি আমার ভাল লাগছেনা স্যার । আপনি এতো রাতে কোথায় সিগারেট পেলেন ?
যুবকঃ এইতো পেছনের দোকান টাই তো খোলা ছিল ।
যুবক ৫০ গজ পেছেনের দোকান টা বন্ধ দেখতে পায় সাথে পাড়ার সব গুলো দোকান ই বন্ধ । এতো জলদি এতো গুলো দোকান বন্ধ
হলো কী করে তা যুবকের মাথায় আসছেনা ।
যুবকঃ যুবক আমতা আমতা করেও কিছুই বলতে পারছেনা , সে নিজেও বুঝতে পারছেনা কি ঘটছে চারপাশে ।
অফিস্যারঃ সেন্ট্রি দেখোতো লোকটা কিছু খেয়েছে কিনা ? একে থানায় নিয়ে চলো , এর আচরণ আমার ভাল লাগছেনা ।
সেন্ট্রিঃ ম্যাম এই ভদ্রলোকের মাথায় সমস্যা আছে , আপনার আগের অফিস্যার তদন্ত করে দেখেছিলেন উনি সিগারেট ছাড়া অন্য কিছুতে আসক্ত নন । কিন্তু দিনে সব ঠি রাতে একা কী করেন তা দিনেও মনে করতে পারেন না । ওনাকে এর আগে ২ বার থানায় নেয়া হয়েছিল । বাদ দিন ম্যাম ।
অফিস্যারঃ তাহলে চলো গাড়ি আপাতত থানার দিকেই নিয়ে চলো ।
সেন্ট্রিঃ ওকে ম্যাম ।
গাড়িটা যাওয়ার পর যুবক মিনিট পাঁচেক এর মত ভাবলেশ হীন ভাবে চেয়ে দোকান গুলোর দিকে , না হ সব খোলাই আছে ।
যুবকের বা পকেটে চারটা সিগারেটের অস্তিত্ব খুঁজে পায় সে ।
বা পাশে চেয়ে দেখে বুড় মিয়া হাসছে , বুড়ো মিয়ার দোকান আবার খুলেছে । সাথে বাকি গুলোও । সবাই তার দিকে তাকিয়ে হাসছে ।
যুবকের মাথায় কিছু আটছেনা ।
যুবক হাটা ধরে নিজ গন্তব্যে। সে সিগারেট ধরায়।
যুবক সিড়ি বেয়ে ওপরে আসে , সেই দু তিনটা কুকুর গুলো আগের জায়গায় ফিরে এসে বিশ্রাম নেয় । যুবক তার রুমে এসে চেয়ারে বসে আরেকটা সিগারেট শেষ করে । আধ ময়লা জ্যাকেট টা নিয়েই সে বিছনার দিকে এগোয় । যুবক এই প্রথম অনেক দিন পর স্তম্ভিত হয় ।
তার ই মতো দেখতে একজন তার বিছানায় শুয়ে আছে । যুবক সম্বিত হারায় ।
কিরে যাবিনা আজ কাজে ?
না বোধ হয় ! কাল রাতে একটা দুঃস্বপ্ন দেখলাম , দেখালাম আমি পাড়ার দোকান টায় ,
আজব স্বপ্ন বুঝবিনা তুই । মন খুব খারাপ । কী হচ্ছে নিজের সাথে বুঝতে পারছিনা ।
এতে মন খারাপের কী আছে ? স্বপ্ন তো স্বপ্নই চল উঠি । এখন স্যালারী বাড়ার সময় ,
অজথা কামাই দিলে চলবে না ।
হুম চল ।
প্রতি সন্ধ্যার পরেই যুবকের কাছে সব কেমন একই রকম মনে হয় । মুহূর্তের ঘ্রাণ গুলো গত এক দশক ধরে একই রকম আছে , যা প্রতিটা ঋতুতেই বদলে যাওয়ার কথা ।
রুমমেট ঘুমোচ্ছে এখন । যুবক পায়চারী করছে ছোটো বারান্দা টায় । কিছুক্ষণ গুন গুন করছিল সে । তারপর ভাবলো একটা বই পড়লে মন্দ হয় না।
কয়েক পাতা ওলটানোর পর যুবকের চোখ যায় তার বিছানা টার দিকে । কেউ একজন শুয়ে আছে , না ঘুমোচ্ছে । তারই বিছানায় গত রাতের মতই । মৃদ আলোয় ঘুমন্ত লোকের অবয়ব বোঝা যাচ্ছে না ।
যুবক খুব দ্রুতই বিছানার দিকে পা বাড়ায় । বারান্দা থেকে বিছানা টার অতটুকু দূরত্ব যুবকের মনে কয়েক ক্রোশ মাইলের অস্থিরতা জন্মায় । কাছে গিয়ে যুবক অবলোকন করে বিছানায় যে শুয়ে আছে সে আর কেউ নয় স্বয়ং যুবকই ।
যাকে ঘুম থেকে ওঠানো যায়না । একদম মৃত মানুষের মতই যার কোনো শ্বাস পড়েনা ।
যুবক আজ এ রহস্যের মিমাংসা করবেই ।
লুকিয়ে রাখা ধারালো ছুরিটা বের করে যুবক । বসিয়ে দেয় সেই ঘুমন্ত বডিটার বুকে ।
যুবক শেষ রাতে একটা সিগারেটে চুমক বসায় , ঘুমিয়ে পড়ে সে ।
সকাল ৭ টার দিকে গ্রিনভিউ এপার্টমেন্ট এর বাইরে এম্বুলেন্স দেখা যায় । পুলিশের বড় বড় কর্মকর্তা রা চাঞ্চল্য কর একটি ঘটনা উদঘাটনে আসে এই এপার্টমেন্টে ।
২৩ বছরের এক যুবক কে হত্যা করে তার রুমম্যাট । তার রুমম্যাট পালায় নি এ হত্যা কান্ডের পর । কিন্তু হত্যাকারীর কাছ থেকে পুলিশ কোনো তথ্যই এখন পর্যন্ত আদায় করতে পারেনি।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




