
শহর জুড়ে রাতের আঁধার ফুরে কুয়াশা নেমে আসে ,
রাত জুড়ে একা রাজপথ টা বেয়ে একা বোকা বট গাছ টা
অযথাই দাঁড়িয়ে থাকে
আজ শহর জুড়ে তোমায় খোজে কুয়াশার আড়ালে ভেসে থাকা বোকা চাঁদটা।
চাঁদটাকে কথা দিয়েছিলে তুমি তার হাত ধরবে ,
বোকা চাঁদটাও ভেবে নিয়েছিল তুমি তার হবে ,
তাই সে বুড়িকে চরকায় আরও সুতো কাটতে বলেছিল ,
বলেছিল সেই সুতোয় চাঁদর হবে তোমার জন্য !
যেন তুমি সেই চাঁদরে কুয়াশা কেটে চাঁদের সাথে ঘর বাঁধবে ।
কিন্তু বোকা চাঁদটা কি জানতো তুমি ধোকা দিচ্ছ ,
ধোকা দিচ্ছ তুমি কাশ ফুল টাকে ,
শরতে আর তোমার বাড়ির পেছনের শুকনো ঝিলে তাকে স্থান দাও না ।
বসন্তে তোমার কথা ছিল নীল ওরনা ভেজাবে তোমার গ্রামের সেই পুরোনো পুকুরে ,
যেই পুকুরে ভেলুয়া হারিয়েছিল জল দেবতার ঘরে ।
নার্সিসাস তো তাও ভাল ,
সে নিজেকেই ধোকা দিয়েছিল ,
নিজের ফাঁদে নিজেকে বিলিন করেছে মহাকালে ।
তুমি কি জানতে তবে চাঁদ টাকে ব্যাথা দেবে ?
চাঁদ টা যে সেই সেদিন থেকে কলঙ্ক মাখালো তার গায়ে ,
আচ্ছা তুমি আমার নাম কেন চাঁদ দিয়েছিলে ?
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



