somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মা সেতুর টোল, তবে কি ফেরিই ভালো হবে?

১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদ্মা সেতুর টোল বেশী তাই সমালোচনা চলছে৷
এবার আসি ফেরির কষ্টের কথায়,
ফেরিতে খরচ কম হলেও মান্ধাতা আমলের ফেরি দিয়ে চলতো পারাপার৷ ছিলনা ওয়াশ রুমের পর্যাপ্ত ব্যবস্থা৷
নারীদের জন্য ছিলনা কোনো পরিচ্ছন্ন ওয়াশ রুমের ব্যবস্থা৷ যানবাহন যেখানে সেতু ব্যবহার করলে অধিক ট্রিপ মারতে পারবে সেখানে ফেরিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো৷ যাত্রীদের গরমে প্রাণ ওষ্ঠাগত অবস্থা৷ ঘাটের শ্রমিক আর কুলিদের হয়রানি৷ কুলি না লাগলেও জোর করে টাকা দিতে হতো৷ প্রতি বছর শত শত মানুষের মৃত্যর খবর শোনা যায় স্পীড বোট, ট্রলার দূর্ঘটনায়৷ সেখানে পদ্মা সেতুতে কোনো সীমাবদ্ধতা ছাড়াই নদী পার হওয়া যাবে৷ নারী শিশু বৃদ্ধ দের সীমাহীন বিড়ম্বনার অবসান ঘটবে৷ কৃষকের কাচা সবজি আর পচবেনা। বাস ট্রাকের ট্রিপের সংখ্যা বৃদ্ধি পাবে৷ আর এতে করে পরিবহণ শ্রমিকদের আয় বাড়বে৷ মানুষের যাতায়ত সহজ হবে৷ শীতে আর টানা সপ্তাহ ধরে ফেরি বন্ধের বিড়ম্বনা থাকবেনা৷ জরুরী অবস্থা সম্পন্ন রোগীদের খুব দ্রুত ঢাকা আনা নেয়া করা যাবে৷

এবার আসি অনেকের একটা প্রশ্নে, দেশের টাকায় সেতু হলে টোল কেন?
উত্তরঃ সবকিছুই দেশের টাকায় হয়, বাইরে থেকে লোন নিলেও দেশের মানুষকেই তা শোধ করতে হয়৷ সেতু বিভাগ নিজ টাকায় এই সেতু করেন নাই৷ অর্থ বিভাগ থেকে ডলারে ঋণ নিতে হয়েছে৷ যেটাকে বলে অভ্যন্তরীণ ঋণ৷ অর্থবিভাগ থেকে ডলার নিয়ে বাইরে থেকে মেটারিয়াল এনেই সেতু টি করা হয়েছে৷ এখন সেতুর নিজস্ব মেইনটেইন কস্ট অনেক৷ হাজার হাজার লোকবল এই সেতুর রক্ষণাবেক্ষণে কাজে লাগবে৷ আর সেতু বিভাগ কেও অর্থবিভাগকে ঋণ পরিশোধ করতে হবে৷ টোল না দিলে অর্থবিভাগ থেকে নেয়া ঋণ শোধ করবে কিভাবে? আর পদ্মা সেতু হয়ে গেলেই দেশের উন্নয়ন কাজ শেষ হয়ে যায় না৷ এই সেতুই হতে পারে রাষ্ট্রের কোষাগারের অন্যতম সোর্স৷ যা দিন শেষে জনগন কেই উপকৃত করবে৷ এতোবড় সেতু কোনো দেশে টোল ছাড়া আছে কিনা জানা নাই৷

আসলে যারা বলেছিলো, ক্ষমতায় আসলে কিনা দু দুটি পদ্মা সেতু করবে আর নয়তো এই সেতু জোড়াতালি দিয়ে করা কেউ উঠবেন না৷ তারাই আজ এতো এতো আস্ফালন ছড়াচ্ছে৷ যাদের আমলে একটা বিদ্যুৎ কেন্দ্র করতে পারেনাই৷ টংগি তে একটা ৩২০ মেগাওয়াটের করার কথা ছিলো সেটার টাকা মিঃ টেন পার্সেন্ট আর তার বন্ধু মামুন মেরে খেয়ে দিসে৷ আজ তাদের ভক্তদের আকাশ বাতাস কাপানো অনেক কষ্ট দেখা যাচ্ছে৷

তাইতো নচিকেতা বলে, যখন ঈদের কারণে বিম্পির আন্দোলন থমকে দাঁড়ায়, নিরাশায় বুক দু হাত বাড়ায়, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন৷
ইয়ে ইদের পরে আন্দোলন। ইদুল আজহা চলে আসছে৷ ফিতরের পরে কি জানি একটা হওয়ার কথা ছিলো তা বিম্পি ভুলেই গেসে৷
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২২ রাত ৮:১২
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×