somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলাৎকারের ব্যপারে চুপ থাকেতে বলেন আমাকে অনেকে ইনবক্সে

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই বলেন মহান আল্লাহ মুমিন দের দোষ ত্রুটি গোপন করতে বলেছেন, তাই বলাৎকারের ব্যপারে চুপ থাকেতে বলেন আমাকে অনেকে ইনবক্সে৷


আসল কথা হচ্ছে "কোনো বলাৎকারী আর যাই হউক মুমিন হতে পারেন না"।
আর দোষ ত্রুটি বলতে কি বোঝায়?
এই যেমন কেউ বেশী খায়, কেউ নাক বেশী খুটে, কেউ অলস প্রকৃতির, কেউ পেটের কথা রাখতে পারেনা, এই ধরণের ছোটো খাটো মুদ্রাদোষ টাইপের ত্রুটি সবার থাকে আর এধরণের ব্যপার গুলো আমরা কাউকে হেনস্থা করতে যেন তুলে না ধরি তাই বলা হয়েছে৷
এখন ধর্ষণ এর মতন অপরাধ যা কিনা ছোটো ছোটো বাচ্চাদের সাথে হয়৷ সারাটা জীবন এরা কি নিয়ে বেড়াবে তা কি এরা বোঝেনা?
যারা কিনা এই বলাৎকারী দের ব্যপারে চুপ থাকে তাদের আল্লাহ ক্ষমা করবেন? আপনাদের কি ভয় হয় না? বছরে হাজার হাজার ঘটনা ঘটছে, ফেসবুক নিউজ ফিড দেখলেই মনটা ভারী হয়ে যায়৷
দেশের ওয়াজী রা সব ব্যপারে কথা বলতে পারে খালি এই ব্যপারেই মুখে কুলুপ এটে বসে থাকে৷
মেয়েরা নাকি নগ্ন হয়ে বেহায়া পনা করে ফুটবল মাঠে, এই নিয়ে এদের আলাপের শেষ নাই। কিন্তু নিজেদের কে ঠিক করার জন্য কোনো আলাপ নাই কোনো হুংকার নাই৷
আমি শুধু আল্লাহর কাছে এই কামনা ই করি যেন এদের উনি ধ্বংস করে দেন৷ ছোটো ছোটো ছেলে, যাদের কে হাফেজ বানানোর জন্য বাবা মায়েরা শত ত্যাগ করেও প্রতিষ্ঠানে পাঠায় আল্লাহর মনোনিত ধর্মে দীক্ষিত করার জন্য৷ কিন্তু এরা সব ধ্বংস করে দেয়৷
আজকে যা ঘটলো ৪০০ শিক্ষার্থীদের বাবা মায়েরা মাদ্রাসা থেকে নিয়ে গেলো, আর পড়াবেনা বলে। ক্ষতি টা কার হইলো?
জ্বী ভাই এই মাদ্রাসা কোনো নাস্তিক বন্ধ করে নাই, কোনো আমেরিকান এসে বন্ধ করে নাই৷ দুইজন শিক্ষক এর চরম ঘৃণ্য লালসায় এই মাদ্রাসা বন্ধ হয়েছে৷
এইযে মাদ্রাসা বন্ধ হইলো, একটা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত হলো ৪০০ শিশু৷ এবার কি আপনারা জাগবেন না৷ খুব সহজেই বিণা কারণে হিন্দু শিক্ষক মারধর করেন ফেক আইডী দিয়ে বানানো ধর্ম অবমাননা নিয়ে, ইকবালের করা কান্ডে দেশ টা জ্বালিয়ে দেন৷ কিন্তু কুরাআনের পাখিদের যারা নির্মম নির্যাতন করে তখন চুপ থাকেন৷ আপনাকে আল্লাহ ধ্বংস করে দেক৷ আপনাদের চুপ থাকা আর যারা প্রতিবাদ করে তাদের হুমকী দেয়া প্রমাণ করে আপনিও সুযোগ পেলে এই একই কাজ করবেন৷

আজকের ঘটনাঃ নির্যাতনের শিকার ওই ছাত্রদের অভিভাবকরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দেখে সন্তানদের হাফেজ বানাতে যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ মাদরাসায় ভর্তি করান। কিন্তু আবাসিক এই মাদরাসায় বছরের পর বছর শিক্ষার্থী বলাৎকারের অভিযোগ ছিলো। হাতে নাতে যার প্রমাণ মেলে শুক্রবার। হেফজ শাখার আট ও দশ বছরের দুই শিক্ষার্থী বহুদিন ধরে বলাৎকারের শিকার হয়ে আসছিল। শুক্রবার তারা বাড়ি গিয়ে পরিবারে ঘটনা জানালে অভিভাবকরা এসে দুই শিক্ষক আবু বকর ও আল আমীনকে গণপিটুনি দেয়।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×