somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি, ইরানের তিক্ত সম্পর্কের ইতিহাস

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিয়াদের শীর্ষ নেতা শেখ নিমর আল নিমরের শিরোচ্ছেদের ঘটনায় ইরানের রাজধানী তেহরানে সৌদি দূতাবাসে হামলার জের ধরে গতকাল রোববার দেশটির সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে সৌদি আরব।

অন্যদিকে ইরানের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আল খামেনির মতে, 'শেখ নিমরের শিরোচ্ছেদের অপরাধে সৌদিকে ঐশ্বরিক প্রতিশোধের সম্মুখীন হতে হবে।'







দু’দেশের মধ্যে এ দ্বন্দ্বগুলো সাম্প্রতিক হলেও সম্পর্কের টানাপোড়েন চলে আসছে অনেক আগে থেকেই। গত দু’দশকে ইরান, আর সৌদির পারস্পরিক সম্পর্কের চিত্র দেখলেই তা স্পষ্ট হয়ে ওঠে।

১৯৭৯: ইরান বিপ্লব
সৌদির শাসকরা তখন হতভম্ব হয়ে দেখেছিলেন শিয়া ধর্মীয় নেতাদের ব্যাপক বিদ্রোহের মুখে ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলাভির পতন। সৌদির শাসকদের বিশ্বাস ছিলো শিয়া নেতারা এই বিদ্রোহ তাদের দেশেও ছড়াতে বদ্ধপরিকর।

১৯৮০-১৯৮৮: ইরান, ইরাক যুদ্ধ
ইরান ও ইরাকের মধ্যকার ওই যুদ্ধে ইরাক রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিলো। সেই যুদ্ধে সৌদি আরব ইরাকের পক্ষ নেয়ায় ফুঁসে উঠেছিলো ইরান।

১৯৮৭: মক্কায় সংঘাত
সৌদি আরব, ইরান সম্পর্ক ১৯৮৭’র জুলাইয়ে প্রায় ভাঙতেই বসেছিলো। ওই সময় মক্কায় এক সংঘর্ষে ৪০২ হাজি নিহত হন, যাদের মধ্যে ২৭৫ জনই ছিলেন ইরানি। ওই ঘটনায় তেহরান জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা তেহরানে সৌদি দূতাবাসের দখল নেয় ও কুয়েত দূতাবাসে আগুন ধরিয়ে দেয়। এতে দূতাবাসের জানালা থেকে বাইরে পড়ে মুসাদ আল ঘামদি নামের সৌদি এক কূটনীতিক নিহত হন। রিয়াদের অভিযোগ ছিলো তেহরান ঘামদিকে সৌদি আরবের হাসপাতালে স্থানান্তর করতে দেরি করেছিলো বলেই তার মৃত্যু হয়েছে।

১৯৮৮’র এপ্রিলে সৌদি বাদশাহ ফাহাদ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন।

১৯৯৭: সম্মেলন
১৯৯৭ সালের ডিসেম্বরে ইরানে আয়োজিত এক ইসলামিক সম্মেলনে অংশ নেন তৎকালীন সৌদি যুবরাজ আবদুল্লাহ। ইরান বিপ্লবের পর ওই প্রথম অত উচ্চ পদমর্যাদার কেউ ইরানে পা রাখেন।

১৯৯৯-২০০১: ভালো সময়
ইরান বিপ্লবের পর প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি সৌদি সফরের যান। ইরানের অন্যতম প্রধান শিয়া নেতা প্রেসিডেন্ট খাতামি সে সময় থেকে সৌদির সঙ্গে চলমান বিবাদ মিটমাটের চেষ্টা করতে থাকেন।

২০০১-এ সৌদি বাদশাহ ফাহাদ প্রেসিডেন্ট খাতামিকে নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এটি খাতামির সংস্কারমূলক নীতিমালার পক্ষে এক ধরণের সমর্থন। ২০০১’র এপ্রিলে দেশ দু’টির মধ্যে একটি নিরাপত্তা চুক্তি সই হয়।

২০০৩: আঞ্চলিক বিরোধ
ইরাকে সাদ্দাম শাসনের পতন দেশটির শিয়া জনগোষ্ঠীকে ক্ষমতাশালী করে তোলে। এর ফলে ইরাকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ইরানের পক্ষে চলে যায়। এর মধ্যে ইরানের নিউক্লিয়ার শক্তি প্রকল্প সৌদি আরবের শাসকদের মনে ভয় ঢুকিয়ে দেয়। তারা ভাবতে থাকেন, প্রেসিডেন্ট খাতামির উত্তরসূরি মাহমুদ আহমেদিনেজাদ উপসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার, শিয়া জনসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করছেন।

২০০৭ সালের জানুয়ারিতে সৌদি আরব এক ইরানি কূটনীতিককে সতর্ক করে বলে, ইরাক এবং নিউক্লিয়ার প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়িয়ে ইরান পুরো উপসাগরীয় অঞ্চলকেই বিপদের দিকে ঠেলে দিচ্ছে।







২০১১: আরব বসন্ত বিপ্লব
বাহরাইনে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের দমনে বাহরাইন সরকারকে সাহায্য করতে সৌদি আরব এ সময় সশস্ত্র বাহিনী পাঠায়। তাদের ভয় ছিলো বিক্ষোভকারী ও বিরোধীরা (অধিকাংশই শিয়া) ইরানের পক্ষে চলে যাবে। বাহরাইন ও সৌদি মিলে অভিযোগ আনে, 'বাহরাইনের পুলিশের বিরুদ্ধে সহিংসতার আগুনে ঘি ঢালছে ইরান।'

উইকিলিকসের প্রকাশিত মার্কিন তারবার্তায় দেখা যায়, 'বাদশাহ আবদুল্লাহসহ অন্যান্য সৌদি নেতারা ইরানের নিউক্লিয়ার প্রকল্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ওয়াশিংটনকে বারবার চাপ দিয়েছেন। এমনকি প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের কথাও বলেন তারা।'

সৌদির সরকার শেখ নিমরসহ আরো কয়েকজন শিয়া নেতার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে বিদেশি শক্তির (ইরান) সহযোগিতা করার অভিযোগ আনে।

এ সময় ওয়াশিংটন জানায়, 'যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত হত্যার জন্য ইরানের একটি পরিকল্পনা উন্মোচন করেছে তারা।' এর উত্তরে রিয়াদ জানায়, 'তেহরানের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে, এ পরিকল্পনার জন্য দেশটিকে মূল্য দিতে হবে।'

২০১২: প্রক্সি যুদ্ধ
ইরানের মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার সংগ্রামে বিদ্রোহীদের প্রধান সমর্থক হিসেবে ভূমিকা রেখেছে সৌদি আরব। রিয়াদ আসাদকে ‘গণহত্যা’ চালানোর জন্য দায়ী করে আর ইরানকে ‘দখলদার শক্তি’ হিসেবে আখ্যায়িত করে। অন্যদিকে তেহরান রিয়াদকে ‘সন্ত্রাসে’ সমর্থন দেয়ার অভিযোগ তোলে।

২০১৫’র মার্চে ইয়েমেনে হাউদি বিদ্রোহীদের রুখতে সৌদি সামরিক অভিযান শুরু করে। হাউদির শক্তি হিসেবে কাজ করছিলো ইরান। সৌদির অভিযোগ, 'ইরান ইয়েমেনে অভ্যুত্থান ঘটাতে মিলিশিয়া বাহিনী ব্যবহার করছে।' অন্যদিকে সাধারণ মানুষদের লক্ষ্য করে রিয়াদ বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করে তেহরান।

সূত্র: চ্যানেল আই অনলাইন (সম্পাদিত)

আহসান কামরুল
০৪.০১.২০১৬ খ্রি.
ঢাকা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×