somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন বছর আট মাস ২৫ দিন পর আবার ফিরে এলাম

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ দিয়ে লেখালেখির শুরুটা হলেও নানা কারণে দূরে ছিলাম ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি থেকে। উত্তাল ওই সময়টা ছিল প্রগতিশীল ব্লগারদের জন্য খুবই বিপজ্জনক। তখন ব্লগাররা একের পর এক খুন হচ্ছিলেন।

২০১৩ থেকে সেই সময়গুলো ছিল স্বাধীন চিন্তা ও কথা বলার স্বাধীনতার সম্পূর্ণ বিপরীত। এরপরও শুভাকাঙ্খীদের উপদেশ অগ্রাহ্য করে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছিলাম ব্লগ দুনিয়ায়। কিন্তু নানা দিক বিবেচনায় শেষ পর্যন্ত ব্লগ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিলাম।

এরপর এই তিন বছর আট মাস ২৫ দিনে পদ্মা-মেঘনা-যমুনায় অনেক জল গড়িয়েছে। বাংলাদেশসহ পৃথিবীতেও অনেক পরিবর্তন হয়ে গেছে। এমনকি আমার জীবনেও। তবে ব্লগিং বন্ধ হলেও লেখালেখি বন্ধ হয়নি। বরং এখন লেখালেখির সাথেই চলছে নিত্য বসবাস। ব্লগ ছেড়ে এখন সাংবাদিকতার পেশাদারিত্বের জায়গায়। তবুও ব্লগের প্রতি অনুভূতি বা ভালোবাসায় বিন্দুমাত্র চিড় ধরেনি।

এর মধ্যে সামু’র ওপর দিয়েও অনেক ঝড় বয়ে গেছে। জানি। চলতে গেলে ঝড় আসবে এটা স্বাভাবিক। সেই ঝড় মোকাবিলা করে পথ চলার নামই জীবন। যুদ্ধ। সততা ও কৌশলের মাধ্যমে এই যুদ্ধে বিজয়ী হতে হবে। সামু এক্ষেত্রে অনেকটাই সফল হয়েছে বলা যায়।

তবে এটাও ঠিক, রাষ্ট্রের সকল নিয়মকানুন মেনে চলতে হবে সবারই, ব্লগারদেরও। কারণ, ব্লগাররা কেউ আইনের উর্ধ্বে নন। সংকটকালীন বিভিন্ন সময়ে স্বার্থান্বেষী মহল গুজব ছড়োতে যে ব্লগসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেনি এমনটাও নয়। তথ্য প্রযুক্তির এই যুগে বিশেষ করে গুজব প্রতিরোধে সবার সচেতনতা জরুরি।

এক্ষেত্রে সরকারেরও দায়বদ্ধতা রয়েছে। ভিন্নমত হলেই প্রকৃত সত্যকেও গুজব বলে আখ্যা দিতে দেখা যায় অনেককেই। এর ফলে আসল গুজবকে যখন গুজব বলা হয়, তখন সাধারণ মানুষ ভাবে আগের মতোই মিথ্যা প্রচারণা। এটা অনেকটা সেই রাখালের গল্পের মতো। প্রকৃত সত্যকে গুজব বলে বেড়ালে সংকটকালে গুজবকে গুজব বলে বিশ্বাস করবে না মানুষ। সুতরাং এই দিকে খেয়াল রাখতে হবে সরকারকে। ভিন্নমত দমন করে সাময়িক রক্ষা পাওয়া যায়, দীর্ঘমেয়াদে এটা ভালো ফল আনে না।

আবার ভিন্নমতের নামে কাউকে গালিগালাজ কিংবা ব্যক্তিগত আক্রমণ করাও ঠিক নয়। এসব ক্ষেত্রে তথ্যের বস্তুনিষ্ঠতা, শালীনতা ও উপস্থাপন কৌশল ব্যবহার করা শ্রেয়। সব পক্ষ যদি এসব বিষয়ের চর্চা অব্যাহত রাখে, তাহলে আর কোনো সমস্যা তৈরি হয় না। এছাড়া এত ব্লগারের লেখা মডারেটরদের পক্ষে মডারেট করা সম্ভব হয় না। এক্ষেত্রে ব্লগারদেরই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ব্লগসহ নাগরিক সাংবাদিকতার একমাত্র লক্ষ্য হোক অন্যায়ের বিরুদ্ধে যুক্তিসংগত অবস্থান। নিরাপদ থাকুক ব্লগার এবং ব্লগ দুনিয়া। বাংলাদেশ হোক ভিন্নমত সহ্য চর্চার তীর্থস্থান।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫৬
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×