somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনারগাঁও, পানামনগর ও মায়াদ্বীপ ভ্রমন (ডে ট্রিপ)

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনারগাঁও, পানামনগর ও মায়াদ্বীপ ভ্রমন (ডে ট্রিপ)
লেখা ও ছবি :- এ.এইচ. সুজন
---
ঢাকার গুলিস্তান বা সায়দাবাদ থেকে যেকোন নারায়নগঞ্জ বা কুমিল্লাগামী বাসে করে চলে আসুন মোগরাপাড়া চৌরাস্তা, ভাড়া নিবে ৪০-৪৫ টাকা, ভালো হবে দোয়েল পরিবহনে গেলে ভাষানী হকি স্টেডিয়ামের পশ্চিম গেটে কাউন্টার আছে।
মোগরাপাড়া নেমে অটো বা সিএনজি নিয়ে চলে যান সোনারগাঁও লোকশিল্প যাদুঘর, অটো বা সিএনজি ভাড়া নিবে জনপ্রতি ১০ টাকা করে।


এখন ১৫ টাকায় টিকেট কেটে ঘুরে দেখুন সোনারগাঁও লোকশিল্প যাদুঘর। যাদুঘর বের হয়ে আধা কি.মি. পায়ে হেটে চলে যান ঐতিহসিক নগরী বাংলার পূর্ব রাজধানীর ধ্বংশাবশেষ পানাম নগর। ঘুরে দেখুন ইতিহাসের সাক্ষী হয়ে দাড়িয়ে থাকা ভবনগুলো। তবে সাবধান! ভবন নিয়ে বেশি নারচারা করবেন না (হা হা হা), অনেক পুরাতন বিধায় বিপদের আশংকা রয়েছে।

একটু সামনে এগুলেই বাজার পরবে সেখান থেকে অটো বা রিক্সা নিয়ে চলে যান বৈদ্যের বাজার ঘাটে, ভাড়া নিবে জনপ্রতি ১৫-২০ টাকা করে।
দুপুরের খাবার এখানেই সেরে নিতে পারেন, এখানকার হোটেলগুলোর রান্না আমার কাছে ভালোই লেগেছে। ঘাট থেকে ইঞ্জিনচালিত ট্রলার রিজার্ব করে নিন মায়া দ্বীপে (গুচ্ছ গ্রাম বা নুনের টেক) যাওয়া ও আসার জন্য, ভাড়া পরবে ৬০০-১০০০ টাকা, ট্রলারের সাইজ অনুযায়ী।

মায়া দ্বীপ পৌছাতে সময় লাগবে ৪০ মিনিট।


দ্বীপে পৌছে প্রথমে ঘুরে দেখুন দ্বীপটাকে, দেখুন বসবাসকারীদের জীবনচিত্রও পরে মেঘনা নদীর স্বচ্ছ পানিতে একটা চমতকার গোসল দিন।


ট্রলারে করে ফিরে আসুন বৈদ্যর বাজারে। বৈদ্যর বাজারে হালকা নাস্তা করে সিএনজি ধরে চলে আসুন মোগরাপাড়া বাস স্ট্যান্ড, সিএনজি ভাড়া জনপ্রতি ১৫-২০ টাকা। ঢাকাগামী অনেক বাসের কাইন্টার আছে, উঠে পরুন একটাতে চলে আসুন ঢাকায়।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না। পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের চাপে কাপড়চোপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৪

লিখেছেন অর্ক, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৪২



এ যুদ্ধে ইরান ইতোমধ্যেই একশো বছর পিছনে চলে গেছে। ইরানের খবর সেভাবে আমরা পাই না। কারণ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদে জর্জরিত বিপদজনক, অস্বাভাবিক দেশ। নিষিদ্ধ দেশই বলা যায়। আইনের শাসন বলে... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল

লিখেছেন লিংকন বাবু০০৭, ০৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

অনিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল: সিএনএন।

রাতভর উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
যুদ্ধবিরতির... ...বাকিটুকু পড়ুন

=সবাই যে যার মত নিঃসঙ্গ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৮



নিস্তব্ধ রাত অথবা দিনের দুপুর
যখন একাকি আনমন
নিঃসঙ্গতা এসে চোখে দাঁড়ায়, কোথাও কেউ নেই;
হতে হয় নিমেষই নিঃসঙ্গতার কাছে নমন।

কেউ আসে না মনের ঘরে
খোঁজ নিতে দেয় না কেউ উঁকি;
স্মৃতিঘরে ফিরে যেতেও চাই... ...বাকিটুকু পড়ুন

নেপাল সিরিজ ১ঃ শিক্ষায় নুতন চেষ্টা

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৬

আসেন নেপালের নুতন সরকার এসে ১০০ দিনের যে পয়েন্ট গুলো ঘোষনা দিয়েছে তার মধ্যে শিক্ষা ব্যবস্থা এই কয়েক দিনে কি করলো, জানি! অন্যান্ন পয়েন্ট নিয়েও লিখবো, আজকে শুধু শিক্ষা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

×