হাজার বছর ধরে, পাঁজরের বিস্তীর্ণ প্রান্তরে, গহীণ কন্দরে
কষ্টের জলপ্রপাত
হাজার বছর ধরে, আমার আমার হৃদয় খুঁড়ে
প্রেমের অশ্রুপাত।
কখনো বা হাসি আমি,
পৃথিবীকে ভোরের হাসির মত মনে হয়
কখনো বা কাঁদি,
পৃথিবীকে মনে হয় বড়ই বিরান।
একি আশ্চর্য মানবী তুমি!
তুমি হাসলে পৃথিবী বেহেশত হয়ে যায়..
তোমার বিমুখতায়-
আমি কোঁকরোনো শুকনো পাতা হয়ে যাই...


সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




