somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*** রাস্তায় অলস সময় যে ভাবে কাজে লাগাবেন ***

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিরপুর থেকে মহাখালী যেতে আমার সকালে সময় লাগে ১ ঘণ্টা ১৫ মিনিটের মত। আবার বিকালে মহাখালী টু মিরপুর ফেরত আসতে লাগে ১ ঘণ্টা ৩০ মিনিট। +- হিসাব করে মোট ৩ ঘণ্টাই ধরলাম। সপ্তাহে ৬ দিন আমার বের হতে হয়। সেই হিসাবে মাসে, রাস্তায় মোট সময় থাকা হয়, ৩০ দিন গুন ৩ = ৯০ ঘণ্টা। বছরে ১২ মাস x ৯০ ঘণ্টা = ১০৮০ ঘণ্টা (৪৫ দিন)। যদি ধরি, আমি আরও ২৫ বছর বেঁচে থাকবো এবং রাস্তায় থাকার সময় যদি অপরিবর্তিত থাকে, তবে আমার বাকী ২৫ বছরে, রাস্তা কাটাতে হবে ২৭০০০ ঘণ্টা (১১২৫ দিন বা ৩৭.৫ মাস বা ৩.১২৫ বছর)। যদিও এই সময় আরও অনেক বেশী। এই সময়টাকে কি ভাবে কাজে লাগিয়ে ব্যালেন্স করা যায় চিন্তক হয়ে, কিছু পয়েন্ট বের করলাম।

১. ২৪ ঘন্টার অন্য সময় না ঘুমিয়ে, জার্নির সময় ঘুমাতে হপে। তাতে ঘুমও হবে, আবার রাতে না ঘুমিয়েও অন্য কাম করা যাবে। বাসে সিট না পাইলে ঘোড়া হতে হপে। আর যারা রাতে না ঘুমিয়ে সারারাত জেগে ফেসবুকিং করে উল্টা পাল্টা পোষ্টান, তাদের জন্য রাস্তায় থাকার সময় এই পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক।

২. খাওয়া দাওয়ার অংশ, খাওয়ার টেবিলে না করে যাত্রা পথে করা। এক্ষেত্রে শুকনো জাতীয় খাবার হতে হবে। তা না হলে বাসে আপনার আইটেমের ঝোল যদি ময়নার বাপের উপর পড়ে। তাইলে কিন্তুক খবর আছে।

৩. বই পড়া। বাসের ভিতরে ৩ বছর বই পড়লে, জিআরই, আইএলটিএস, নোবেল-টোবেল কোন ব্যাপারই না মাম্মা।

৪. জিকির করা। ২৭০০০ ঘণ্টার মধ্যে ২৭০০ ঘণ্টাও যদি করা যায়, অলি না হয়ে যামু কই।

৫. ল্যাপি/স্মার্ট ফুন দিয়ে আউটসোর্সের কাজ করা। খালি ট্যাকা আর ট্যাকা।

৬. পাশের সিটের বসে থাকা মানুষটার সাথে আলাপ করা। নিজের ব্যাবসা থাকলে ফাক তালে তার প্রচারনা চালানো বা ভাল মানুষ বানানোর জন্য দাওয়াত দেওয়া...

৭. বাসে হকারি করতে করতে যাওয়া। বেচা কেনাও হবে আবার নিজের গন্তব্যেও পৌছানো হবে।

ভাবছিলাম ১০ পয়েন্ট লিখবো। আর তো বাইর হইতাছে না। কি করি। কি করি।

এ্য্য্য্য ইয়ে মানে, ট্রাফিক জ্যাম আমাদের অনেক অনেক অনেক উপকার করে, যে সময় আমরা অনেক গঠনমূলক কাজ করতে পারি। যা লিখে শেষ করা সম্ভব নয় ।

এক জায়গায় পেলামঃ
১ বছরের মূল্য বুঝতে হলে আমাদেরকে সেই ছাত্রকে জিজ্ঞাসা করতে হবে যে পরীক্ষায় পাস করতে না পারায় নতুন শ্রেণীতে ভর্তি হতে পারেনি।
১ মাসের মূল্য বুঝতে হলে সেই মা-কে জিজ্ঞাস করতে হবে যে নাকি একটি প্রিমেচুর বাচ্চা(গর্ভধারণের ৩৮ সপ্তাহের পূর্বেই) জন্ম দিয়েছেন।
১ সপ্তাহের মূল্য বুঝতে হলে আমাদেরকে সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে জিজ্ঞাস করতে হবে।
১ ঘন্টার মুল্য বুঝতে হলে আমাদেকে সেই লোককে জিজ্ঞাস করতে যে কিনা আগের বাস মিস করে ১ঘন্টা পরের বাসের জন্য অপেক্ষা করছেন।
১ মিনিট এর মূল্য বুঝতে হলে সেই লোককে জিজ্ঞাস করতে হবে যিনি নাকি ১ মিনিটের জন্য ট্রেইন মিস করেছেম।
১ সেকেন্ডের মুল্য তিনিই ভালো বুঝতে পারবেন যিনি নাকি এইমাত্র একটুর জন্য দূর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন।
১ মিলিসেকেন্ডের মূল্য অলিম্পিকের সেই রৌপ্যপদক বিজয়ীই ভালো বলতে পারবেন যিনি নাকি ১ মিলিসেকেন্ডের জন্য স্বর্ণপদক পাননি।

বি.দ্রঃ কোন আইডিয়া থাকলে শেয়ার করুন। নাম সহকারে আইডিয়া পোস্টানো হপে।
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×