somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবর্ত্য চট্টগ্রামে মানবাধিকার লংঘনের ঘটনায় সামরিক বাহিনীর সম্পৃক্ত থাকার অভিযোগ তদন্তের দাবি

১৮ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত ২০ ফেব্রুয়ারি সেনাবাহিনীর গুলিতে নিহত পাবর্ত্য চট্টগ্রামের বাসিন্দা দুইজন জুম্মা আদিবাসীর মৃত্যুর ঘটনা অনতিবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

যদিও সরকারি কর্মকর্তাগণ মাত্র দু্ইজনের মৃত্যু নিশ্চিত করেছে কিন্তু স্থানীয় জনগণের দেয়া তথ্য মতে অন্ততপক্ষে ছয়জন আদিবাসী জুম্মা ২০ ফেব্রুয়ারির ঘটনায় মারা গিয়েছেন, যদিও তাদের লাশ উদ্ধার করা যায়নি।

ঘটনার দিন নিহত দুইজন পুরুষসহ কয়েক শত জুম্মা আদিবাসী তাদের ঘরবাড়িতে বাঙালি বসতিস্থাপনকারীদের হামলার শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলো। তারা নিরাপত্তার দাবী জানাচ্ছিল কারণ ১৯ তারিখ রাতে রাঙ্গামাটির বাঘাইছড়ি এলাকায় অন্ততপক্ষে ৪০টি জুম্মা আদিবাসী বাড়িতে বাঙালি বসতিস্থাপনকারীরা আগুন ধরিয়ে দেয়। জুম্মা আদিবাসী জনগণ তাদের আদিভূমিতে বাঙালি বসতি স্থাপনকারীদের অবৈধভাবে ভবন নির্মাণের প্রতিবাদ জানালে তাদের বিরুদ্ধে আক্রমণ করা শুরু হয়। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, এরপর বাঙালি বসতিস্থাপনকারীগণ জুম্মা আদিবাসীদের বাড়িঘরে আক্রমণ চালায় এবং আদিবাসীদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

২০ ফেব্রুয়ারি জুম্মা আদিবাসীরা বাঙালি বসতিস্থাপনকারীদের আক্রমণের প্রতিবাদে তাদের গ্রামগুলোতে বিক্ষোভ প্রদর্শন করে এবং সেনাবাহিনী তাদের বিক্ষোভ থামাতে সেখানে আসে। সেনাবাহিনীর একজন কমান্ডার আদিবাসী জনগণকে এলাকা ছেড়ে চলে যেতে বললে তারা বিরোধীতা করে। জানা যায়, বিক্ষোভকারীদের একজন ছুরি নিয়ে সেনা কমান্ডারকে আক্রমণ করে এবং তাকে জখম করে। সেনাবাহিনী তখন বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়লে অন্তত দুইজন আঘাত পান, যারা পরবর্তীতে মারা যান। গোলাগুলিতে অন্ততপক্ষে ২৫ জন ব্যক্তি জখম হয়। জুম্মা আদিবাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে শুরু করে কিন্তু বাঙালি বসতিস্থাপনকারীরা তখন তাদের এলাকায় ঢুকে অন্ততপক্ষে ১৬০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেনা সদস্যরা তাদেরকে থামাতে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।
আরো পড়ুনঃ https://bangla.amnesty.org/bn/reports/cht/bd
২০টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×