somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটার ও ইনটারনেট প্রশিক্ষণ

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মুহূর্তে যারা জামায়াত বা যদ্ধাপরাধীদের পক্ষে কাজ করছে তাদের মধ্যে দুই ধরনের মানুষ আছেঃ

ক. একদল আছে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত। দুনিয়ার সব অত্যাধুনিক যন্ত্রপাতি সম্পর্কে তাদের জ্ঞান ভালোই আছে। তারা নিয়মিত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে।

খ. আর একদল আছে যারা পিছয়ে পড়া দরিদ্র শ্রণীর মানুষ। যারা আধুনিক শিক্ষা পায় না। যাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে কোন ধারণা নেই। তারা কম্পিউটার ইন্টারনেট ব্যাহার করতে ভয় পায়। যে ৪টি ইসলামী দল ধর্ম বিরোধী কাজের অভিযোগে ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন করছে গণমাধ্যমে দেওয়া সেই ৪টি দলের নেতাকর্মীদের সাক্ষাত্কারেও বিষয়টি ফুটে উঠেছে।

যারা সচেতন তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের জেনেছে গত কয়েক দিনের সহিংসতায় যারা মারা গেছে তাদের মধ্যে পুলি নিরীহ পথচারী এবং আওয়ামী লীগ কর্মীও আছে। ৭৭ জনের সবাই জামায়াত-শিবিরের নয়। অথচ বিএনপিসহ সব জামায়াতপন্থীরা অনবরত ৭৭ জনকেই জামায়াত পক্ষীয় বলে প্রচার করে যাচ্ছে। সচেতন যারা তারা বুঝতে পারছে এটা মিথ্যাচার, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য প্রপাগান্ডা। কিন্তু ঐসব পিছিয়ে পড়া জনগোষ্ঠী এদের মিথ্যাচারে প্রভাবিত হচ্ছে।

যারা জেনে বুঝে এসব মিথ্যাচার করছে তারা নিরাপদে থেকেই এটা করছে। যারা নিহত হয়েছে তাদের দেখলেই বুঝা যাচ্ছে তারা অতি সাধারণ পিছিয়ে পড়া দিরদ্র মানুষ। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে জ্ঞান পাপীরা এসব সাধারণ মানুষের অজ্ঞানতাকে কাজে লাগাচ্ছে। যদি দেশে এরূপ পিছিয়ে পড়া এটা মানুষও না থাত তাহলে আজ এই সহিংস পরিস্থিতি আমাদের দেখতে হত না। কেননা যারা ধর্মকে ব্যবহার করে অনবরত মিথ্যাচার করে যাচ্বাছে তাদের পক্ষে মাঠে লড়াই করার কাউকে পাওয়া যেত না।

শাহবাগের আন্দোলন থেকে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি এসেছে। অনেক রাজনীতিবিদ-বুদ্ধিজীবীও এ দাবির সঙ্গে একমত। এই ধরনের জামায়াত ঘরনার রাজনীতির মূলভিত্তি মানুষের অজ্ঞানতা। যদি এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী যদি পিছিয়ে থাকে তাহলে তাদের ব্যবহার করার জন্য নতুন আর একটি দল তৈরি করতে খুব একটা অসুবিধা হবে না।

আর অন্যভাবে বলা যায়, স্বাধীন দেশ এক ধরনের শিশু-যুবরা অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে আর এক ধরনের শিশু-যুবরা পিছিয় থাকছে। এটা এক ধরনের বৈষম্য সৃষ্টি করছে। যা থেকে সংঘাতের উদ্ভব হয়। সারাদেশে যদি একই ধরনের শিক্ষাব্যবস্থা চালু থাকত তাহলে কি স্বাধীনতার এত বছর পরে স্বাধীনতা বিরোধীদের পক্ষে মিছিল করার লোক পাওয়া যেত? নব্বইয়ের গণ অভ্যুত্থানেও সারাদেশে একমুখী শিক্ষা ব্যবস্থা করার দাবী করা হয়েছিল। নব্বইয়ের তরুণদের সে আন্দোলনের উপর ভর করে যারা ক্ষমতায় এসেছে তার সেই দাবী বাস্তবায়ন করেনি। বিভিন্ন সময় নির্বাচনী রাজনীতির দুর্বলতার কারণে সারাদেশে আধুনিক শিক্ষার পাশাপাশি পশ্চাদপদ শিক্ষাব্যবস্থাও চালু আছে।

রাজনীতিবিদদের দিয়ে হবে না। বুদ্ধিজীবীরা সব দলীয় লেজুড়বৃত্তিতেই ব্যাস্ত। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তরুণদের যেভাবে মাঠে নামতে হয়েছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আলোর পথে আনতে রাজনীতিবিদ-বুদ্ধিজীবীদের ওপর ভরসা না করে তরুণদেরই মাঠে নামতে হবে। যারা অগ্রসর, আলোর পথের যাত্রী তারাই শাহাবাগের যুগান্তকারী আন্দোলন তৈরি করেছে। যারা সচেতন তারাই শাহবাগের আন্দোলনে সমর্থন দিয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অজ্ঞানতা দূর করতে অগ্রসর, আলোপথ যাত্রী, সচেতনদেরই দায়িত্ব নিতে হবে।

যদিও এই কাজটি করার দায়িত্ব সরকারের। তবে আমরা দেখেছি সরকারি কাঠমোতে নানা দুর্বলতা আছে। ফলে শুধু সরকারে ওপর নির্ভর করলে কাঙ্ক্ষিত সাফল্য নাও আসতে পারে। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াই আমাদের সামনে জলজ্যান্ত প্রমাণ। সারদেশে চলমান যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আন্দোলন থেকে দল বেধে দেশের সকল স্কুল কলেজে জনসংযোগ শুরু করা দরকার। ব্লগ, ইটানের, কম্পিটার বিষয়ে গণ প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। সব মানুষকে কম্পিউটার ইনটারনেট ও ব্লগ সম্পর্কে বোঝানো দরকার। এই প্রশিক্ষণ প্রক্রিয়টিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা দরকার। সারাদেশে গণজাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় গণ প্রশিক্ষণ আয়োজন করা যায়। দেশব্যাপী সরকারের কম্পিউটার প্রশিক্ষণের যে কাঠামো আছে তরুন প্রজন্মের সহায়তায় সেই কাঠামোটি ব্যবহার করে বয়ষ্ক শিক্ষা, গণশিক্ষার মতো বিশেষ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীকে এ কার্যক্রমের আওতায় আনা যায়।

সরকার বা রাজনীতিবিদ-বুদ্ধিজীবীদের ওপর ভরসা করে এ কাজটি ফেলে রাখলে হয়ত আবার কোনো একদিন তরুণদের ঘর থেকে বেড়িয়ে আসেত হবে এই দাবি নিয়ে যা কিনা এখনই সম্পন্ন করার সঠিক সময়।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×