somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিতে দুর্নীতি

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পলাশীর প্রন্তরে বিশাল সৈন্য বাহিনী নিয়ে তরুণ সিরাজ পরাজিত হয়েছিল ইংরেজদের একটি ক্ষুদ্র বাহিনীর সাথে। কোনো কোনো ঐতিহাসিক দাবি করেছেন, পলাশীতে প্রকৃত পক্ষে কোনো যুদ্ধ হয়নি। সকালে মীর মদন, মোহন লালের আক্রমণে ইংরেজরা দিশেহারা হয়ে পিছু হটেছিল। কিন্তু মীরজাফরের প্রস্তাবে যুদ্ধবিরতি ঘোষণার সময় বিশ্রাম রত সৈন্যদের ওপর আক্রমণ করে সিরাজের বাহিনী যে অংশটি প্রতিরোধ করেছিল তাদের ছত্রভঙ্গ করে দেয়। সিরাজের পতন হয়।

এই ইতিহাসের ওপর সাইদ আহমদ 'শেষ নবাব' নামে একটি নাটক লিখেছেন। যতদূর জানি তিনি দীর্ঘ ১৩ বছর গবেষণা করেছেন এই নাটকটি লেখার জন্য। সাইদ আহমদ নবাবের পরাজয়ের পিছনে শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি প্রাধান্য দিয়ে নাটকটির কাহিনী বিন্যাস করেছেন। এই বিষটি কতটা সঠিক সেটা জানার জন্য কয়েকটি ইতাসের গ্রন্থ পাঠ করেছি। এসব গ্রন্থেও এ বিষটি প্রমাণ আছে। সিরাজের নানা আলীবর্দি খা'র সময়েই এসব দুর্নীতিবাজদের উত্থান। তরুণ সিরাজ এদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ছিলেন। আর সিরাজকে ঠেকাতেই ঐসব দুর্নীতিবাজ কর্মকর্তারা ইংরেজদের পথ দেখিয়ে নিয়ে আসে।

তারও আগে ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে মাত্র ১৭ জন সৈন্য লক্ষণ সেনের কাছ থেকে বাংলার মসনদ কেড়ে নেয়। বিশ্লেষকরা বলেন, সীমাহীন দুর্নীতির কারণে লক্ষণ সেনের প্রশাসন ও সেনা বাহিনীর নৈতিকতা এতই দুর্বল হয়ে পড়েছিল যে তারা ন্যূনতম প্রতিরোধ গড়তে সক্ষম হয়নি।

৭১-এ বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সদ্য স্বাধীন দেশ আকণ্ঠ ডুবে গিয়েছিল দুর্নীতিতে। শেখ মুজিবের কোনো কোনো ভাষণে দুর্নীতির বিরুদ্ধে তার অসহায়ত্ব ফুটে উঠেছে। তার মরমান্তিক মৃত্যুর পিছনেও এই দুর্নীতির ভূমিকা আছে।

আজ যখন দেশ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ঐক্যবদ্ধ তখন যে বিষয়টি বিচার প্রার্থী পক্ষটিকে দুর্বল করে তা হলো দুর্নীতি। আজ দেখুন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে। আর এ বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সারা দেশের মানুষ সতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। কিন্তু বিভিন্ন রকম দুর্নীতি-সন্ত্রাস মানুষের সতঃস্ফূর্ত সমর্থন থেকে সরকারকে বঞ্চিত করেছে ।

আওয়ামী লীগ দলটির জন ভিত্তি আছে। নির্বাচনে জিতে তারা সরকার গঠন করেছে। আবার শাহবাগের আন্দোলন তার সীমাবদ্ধতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই সীমাব্ধতা আর কিছুই না সরকারের আশ্রয়ে-প্রশ্রয়ে দুর্নীতি আর সন্ত্রাস। এই দুইটা বিষয় নিয়ন্ত্রণ করতে পারলে যুদ্ধাপরাধের বিচারের কারণে দেশে এতটা সহিংতা করার সুযোগ পেত না জামায়াত।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×