যখন প্রতিদিনই হবে রাষ্ট্রীয় শোকের দিন...............
১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কথায় বলে সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোড়ঁ । বিডিআর এর মিউটিনির সময়ে যা করার প্রয়োজন ছিলো তা করেননি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী । কিন্তু ঘটাকরে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করলেন । তিনি অত্যন্ত ঘোষনাপটু ,কারণ মিউটিনি চলাকালীন সময়ে এদিক ওদিক চিন্তা না করে ফট করে বিডিআর বিদ্রোহীদের ক্ষমা ঘোষনা করে দিলেন । ফলশ্রুতিতে আমরা পেলাম শ'খানেক বীর সেনানীর লাশ আর জাতি উপহার পেল তিন দিনের জাতীয় শোক । এ পর্যন্তই ....। তিনি মহিয়সী নারী ,শোক পালন বিষয়টি তার অস্থিমজ্জাগত । আয়োজন করে এ বিষয়টি তিনি ভালই করেন । এই যেমন বিডিআর ঘটনার পরেই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রান হারালেন আরও দুই সেনা কর্মকর্তা । তিনি আবারও আয়োজন করে রাষ্ট্রীয় শোক ঘোষনা করলেন। তার উদ্দ্যেশ্য মহত্ । এই মহত্ উদ্দ্যেশ্যকে সফল করতে গিয়ে হয়ত এমন একদিন আসবে যখন প্রতিদিনই হবে রাষ্ট্রীয় শোকের দিন, প্রতিদিনই জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে,আর কালো ব্যাজ সবার পোষাকের অংশ হয়ে যাবে.....................সেই দিনটি দেখতে দিব্যদৃষ্টির প্রয়োজন নেই !
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন