somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্রোহের গান

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশকে আমরা সবাই নিজের মত করে ভালবাসি। কেও দেশকে ভালবেসে বুকের রক্ত দেয়, কেও রক্ত দেবার শপথ নেয়, কেও মাটি কামড়ে পরে থাকে, কেওবা আবার চলে যায় দূরে। মা’র বুক ছেড়ে অন্য মাটিতে দাত কামড়ে পরে থাকে। নাড়ির বন্ধনে যে টান, সেটা জেগে উঠে হটাত দেখা নিউজ ফ্ল্যাশে; লঞ্চ ডুবিতে শাতাধিক মৃত্যু! অথবা ভয়াবহ বন্যা, কিংবা সিডর! মুহূর্তের মধ্যে শেকড়ে টান পড়ে, আহা, আমার মায়ের সন্তানেরাই তো! স্বপ্ন দেখে, একদিন এমন একটা সময় আসবে, যখন অন্যেরা মাটি কামড়ে পরে থাকার জন্যে আসবে এই দেশে। অথবা ক্ষণিকের বিভ্রান্তিতে কেও সত্যি সত্যি ভেবে বসে, দেশ কে ভালবেসে রক্ত দেবার প্রতিজ্ঞায় সেও ছিল। নিজের অজান্তেই মুষ্টিবদ্ধ হয় হাত। হটাত অস্ফুটে স্লোগান দিয়ে ওঠে; ‘ক’ তে কাদের মোল্লা, তুই রাজাকার! অতঃপর, চিরচেনা পরগাছা জীবনে ডুবে যাওয়া, হারিয়ে যাওয়া। উপলব্ধি হয়, মাটির টান আর দেশ প্রেমের সংযোগ ঘটাতে হলে যে আত্মত্যাগ করতে হবে, তার মুল্য গোনার মত নিঃস্বার্থ সে নয়। তবু মেনে নিতে কষ্ট হয়, পরগাছা জীবনের নিয়তও যুদ্ধের মাঝে থেকেও একবার ইচ্ছে হয়, শাহবাগের উন্মাদনায় মিশে যেতে। তাই কোন এক দুর্বল মুহূর্তে অতর্কিতে টিকেট কেটে চেপে বসে দেশে ফেরার বিমানে। হত দরিদ্র মা আমার, শত ছিন্ন তার বেশ। দারিদ্র, দুর্বল প্রশাসন, চারদিকে অব্যবস্থাপনা। নিজের অজান্তেই ভুরুটা কুঁচকে উঠতে থাকে তার। দেশ প্রেমের সুবাস ঢাকা পরে রাস্তার পাশের পাহাড় সম ময়লার স্তূপের পাশে। বিমানবন্দর থেকে বসুন্ধরার বাসার পথটার বাকে বাকে দেশ প্রেম গুলো আঁটকে যেতে থাকে। কি হবে এই দেশের, কেন এই অবস্থা! দেশের মানুষ গুলোর কোনও পরিবর্তন নেই কেন! পরিবর্তনের গন্ধ খুঁজতে জেট ল্যাগ কাটিয়ে দৌড়ে যাওয়া শাহবাগে। রক্তে আগুন ধরা স্লোগানে পরিবর্তনের সুরটা ক্ষণিকের জন্যে তাকে স্পর্শ করে। তারপর আবার দুঃসহ জ্যাম ঠেলে বাসায় ফেরা, ট্রাফিক সিগন্যালের প্রতি দেশের মানুষের চরম অবহেলা দেখতে দেখতে ভ্রুকুঞ্চিত মুখমণ্ডল। পরিবর্তনের স্পর্শ গুলো প্রতিটা সিগন্যালের বাকে বাকে আঁটকে যেতে থাকে। কিছু কি হওয়া সম্ভব এই দেশে! অতঃপর ফিরতি টিকেট কেনা, বুকে হতাশা, আশা গুলো কমতে থাকে। যেটুকু বাকি থাকে তা হারিয়ে যায় ইমিগ্রেশনের লম্বা লাইনে; একজন কে ঠেলে আরেকজনের সামনে যাবার চেষ্টা দেখতে দেখতে। তারপর কোনও এক ট্রানজিটের হোটেল ফেরত বাসে দেখা হয় একদল শেকরহীন দেশী মানুষের সাথে। চরম ক্ষোভে মতপ্রকাশ; কিস্যু হবে না এই দেশের, সব আশা শেষ! অতঃপর ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া, মিথ্যে দেশপ্রেমের বিভ্রান্তিতে অবগাহন। আহা, আমার দেশটাকি এদের মত হতে পারতনা?
হতে পারত এবং হবে; আমাদের দেশকে নিয়ে আমরা একদিন গর্ব করব! সময় লাগবে, কারণ আমরা আমরা কারও সম্পদ চুরি করে বড় হব না, আমরা ২০০ বছর কাওকে শোষণ করে বড় হব না! ২০০ বছরের গণতন্ত্রের সুফল সরূপ পাওয়া কোনও দেশের উন্নতি দেখে আমরা বিভ্রান্ত হই কেন! পরিবর্তনের গান শুরু হয়েছে, সাড়ে তিন বছরের কন্যা কিছু না বুঝেই বলছে রাজাকারের ফাঁসি চাই। এই প্রজন্ম দেশকে ভালবেসে বড় হবে, আমরা সেটা নিশ্চিত করব। মিথ্যে হাঁ হুতাশ না করে এখনি সময় উপলব্ধির! আমার মায়ের এই ছিন্ন বেশ আমার অবহেলাতেই!
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×