somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

A Wishful Thinking!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন গল্পকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে তার রচিত চরিত্র গুলো প্রাণ পায়; স্বাধীনতা পায় না। পাণ্ডুলিপিতে আটকা পড়া আমার প্রিয় মানুষেরা, ফেলুদা, কিশোর, কাকাবাবু, হিমু, টিনটিন, মিসির আলী, শার্লক হোমস; যাদের স্রস্টারা তাদের মুক্তি দিয়ে যাননি। স্তূপ করা প্রিয় বইগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলি। প্রতিটি ঘটনা আমার জানা, মুখস্ত করেছি বারবার পড়ে। জটায়ু তার প্রখর রুদ্রের গল্পের প্লট খুজতে বের হবেন না কখনও নতুন কোন অভিযানে। কেমন যেন একঘেয়ে লাগে আজকাল। হাউন্ড অভ বাস্কারভিল প্রথম যখন পড়েছিলাম, কি রোমাঞ্চ; আর এখন; অমনিবাস টা সাথেই আছে, খুলতে ইচ্ছে করেনি বিগত দশ মাসে। আমি কখনই খুব একটা কাব্য প্রেমী ছিলাম না। তবে এইবার অনেকটা বিরক্ত হয়েই মুখ ফেরালাম সেইদিকে। প্রথম প্রথম অর্থহীন প্রলাপ মনে হত; চোখের পর্দা পেরিয়ে মস্তিষ্কে কোন আলোড়ন উঠতোনা। তবে একদিন এর ব্যতিক্রম ঘটলো। আমার সাক্ষাৎ জীবনানন্দ দাসের সাথে হল। সাক্ষাৎ বলছি এই কারণে, এর আগে তার কিছু সৃষ্টির সাথে পরিচয় ছিল, আত্মীয়তা ছিল না। এইবার অফুরন্ত সময় থাকায় কিছু লেখা আমার মস্তিষ্কের গভীরে চলে গেল। এই ভদ্রলোকের অসীম কল্পনা শক্তি অনুভব করলাম। একজন গল্পকার আর একজন কবির মধ্যে পার্থক্য ধরতে পারলাম আবছা ভাবে। একজন কবি চাইলে তার পাঠককে স্বাধীন করে দিতে পারেন। আমার মত ভোতা একজনের মাথায় উনি ঢুকিয়ে দিলেন "যে জীবন ফড়িঙের, দোয়েলের.।।" আরে তাইতো, এই একটি বাক্যের মধ্যে কত হাজার গল্প লুকিয়ে আছে! অনেকটা যেন, বিশাল এক অমনিবাস খুলে ধরলেন তিনি আমার সামনে। যাপিত জীবন থেকেই গল্প খুজে পেলাম, একটি আবেগঘন উপন্যাস শেষ করবার আনন্দ পেলাম। আবার আমার কাব্য বোদ্ধা আরেক বন্ধু এইটার অন্য মানে খুজে পেলেন, সেটাও কোন অমনিবাসের চেয়ে কম নয়! মহা উৎসাহে এইবার আমি কাব্যানুসন্ধানে লেগে গেলাম। কিন্তু সমস্যা হল, বেশির ভাগ ভাব বোধ আমার মাথার অনেক উপর দিয়ে যায়। হয়ত কোন গোপন কোডেড ম্যসেজ; মাসুদ রানা টাইপ ব্যপার! অথবা নিতান্তই কবির মনের মহাজাগতিক অলিগলির ছিটেফোটা! তবে মাঝে মাঝে কিছু কিছু কাব্য নিজের মত করে বুঝতে পেরে বেশ একটা রোমাঞ্চ অনুভব করতাম, ঠিক প্রথমবার পড়া ফেলুদার বইয়ের মত। তবে সবচেয়ে যেটা আমাকে বিমোহিত করতে লাগল, সেটা হচ্ছে আমি প্রতিটি সৃষ্টির মাঝে তার স্রস্টার অনুভুতি খুজে পেতাম। খুশির দিনের কাব্য এক রকম, বিরক্তির দিনেরটা আরেক রকম। সব চেয়ে কষ্টদায়ক ছিল, আরোপিত কাব্য গুলো। হয়ত লিখতে হয় বলেই লেখা টাইপ কাব্য (যেমন এখন আমি এই হাবি জাবি লিখছি!) জীবন বাবু নিজেকে সন্তুষ্ট করতে লিখতেন, অন্তত তার জীবনী পড়ে তাই মনে হল। যদিও আমি সেটা তার লেখা পরবার সময় উপলব্ধি করেছি। জীবনের চরম সত্য হচ্ছে আমরা সব সময় যা ভালবাসি, তা করিনা। অথবা যা ভালবাসি, তাকে পন্য করে বেচতে চাই। অন্তত কিছু কবির কবিতা (যেগুলো আমি বুঝতে পেরেছি!!) আমার কাছে তাই মনে হয়েছে।

এই পর্যায়ে এসে আমার উপলব্ধি হল, আসলে আমার লেখাকে স্বাধীন করতে হলে, প্রাণ দিতে হলে, আমার নিজেকে প্রথমে স্বাধীন হতে হবে। এবং কবিতা বা গল্প মানেই দুর্বোধ্য কিছু নিয়ম মানা শব্দের সাজানো গোছানও সারী নয়। বরং লেখকের মনের শুদ্ধতার প্রকাশ শুধু। সব কিছুর উর্ধে মনের শুদ্ধতা, তার পড়ে বাকি সব। সৃষ্টিশীলতার মুলে এই শুদ্ধতা, যেটা না থাকলে আমার মত ভোতা পাঠকের কাছেও ধরা খেয়ে যাবে সেটা একসময়।

আমার এক শিক্ষক বলেছিলেন বড় হয়ে যাই হও না কেন, ভাল মানুষ হওয়াটা সবচেয়ে জরুরী। আসলেই তাই মনে হয়। যা কিছু শুদ্ধ মনে করা হয়, তা মন ছুয়ে যায়। আমরা সারাদিন কত হাবি জাবি কাজে নিজেদের ব্যাস্ত রাখি। একটু সময় নিয়ে ভবে দেখা উচিৎ, আসলে আমরা এই কাজগুলো কেন করছি। আমার এই হাবিজাবি লেখাটা কি উদ্দেশ্যে শুরু হয়েছিল তা বলতে পারবনা এখন! তবে শেষটা এসে আবার সেই উপদেশ হয়ে গেল। তবে একজনও যদি এই পর্যন্ত পড়ে শেষ করে কাল থেকে মনের শুদ্ধতার দিকে নজর দেয়, তাহলে আমার লেখার অন্তর্নিহিত উদ্দেশ্যটি সার্থক। না হলেও কোনও ক্ষতি নাই। সবাই ভাল থাকুন।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×