somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ৭৬ ঘন্টার সফর এবং কিছু বদলে যাওয়ার গল্প.... (১)

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নানা বাড়ী ঘুরে এলাম সম্প্রতি। অনেক দিন পর যাওয়া। তাও আবার একা একা। নানা বাড়ী গাইবন্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাঠগড়া গ্রামে। সেখানে যাবার জন্য রেল পথই উত্তম পন্থা।

গত ১১মার্চ'১১ তারিখ বেলা ১১টায় আমি বাসা থেকে বের হই। সঙ্গে ল্যাপটপ আর ক্যামেরার পৃথক দু'টি ব্যাগ। ধুনট থেকে শেরপুর এ সিএনজি এবং শেরপুর থেকে করতোয়া গেটলক বাসে বগুড়া রেলওয়ে ষ্টেশনে পৌছি। তৎক্ষণে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের ম্যাচে গর্জে উঠেছে। ক্রিকেট নিয়ে এদেশে নানা রকম কথা আছে। বাঙ্গালীরা ফুটবল খেলা অন্যরকম ভক্ত। আর ক্রিকেট তাদের কাছে লাঠি-বাড়ি খেলা। ছোট বেলায় আমরাই যখন ক্রিকেট খেলতাম, তখন মুরুব্বীরা আমাদের এমন কথায় শোনাতেন। বলতেন, সারা দিন ধরে এ খেলা দেখার সময় কই। বাংলার গ্রামাঞ্চলে এখনো ক্রিকেট ও ফুটবল ম্যাচে দর্শকের উপস্থিতিই প্রমাণ করে কত পার্থক্য রয়েছে। ফুটবল ম্যাচে দর্শকের কমতি নেই, আর ক্রিকেট ম্যাচে দর্শক খুঁজতে দূরবিন প্রয়োজন। তবে সেই দেশেই বসেছে এবার বিশ্বকাপ ক্রিকেটের আসর। বদলে গেছে বাঙ্গালীদের চিত্র। হাট-বাজার, ফুটপাত, গ্রামে-গঞ্জে সব খানেই বাংলাদেশীদের ম্যাচ দেখতে ঘন্টার পর ঘন্টা ধরে টেলিভিশনের সামনে বসে আছে আবাল, বৃদ্ধা-বনিতা। যার খেলা দেখার সুযোগ হয়নি সেও বলছে, এই আজ নাকি বিশ্বকাপের খেলায় বাংলাদেশ দল জিতছে। দেশের জয়, কতটুকু আনন্দিত করে তোলে আমাদের। আর এ তালিকায় থাকা অধিকাংশ মানুষই এখনো ক্রিকেট সঠিক ভাবে বোঝেন না।

দুপুরে খাওয়া হয়নি আমার। গাড়ীর সময় দেখছিলাম বোর্ডে। এর মধ্যেই কাউন্টারে টিকিট বিক্রি শুরু হলো। এক্সপ্রেস ট্রেন, ট্রেনের ভিতরেই খাবার সুযোগ হবে। আপাতত একটা সিগারেট খাওয়ার চিন্তা আমার। ষ্টেশনের প্লাটফর্ম নারী-পুরুষের সমাগমের কমতি নেই। কেউ এ পথে, কেউবা অন্য পথে যাবেন। সবারই ট্রেনের জন্য আপেক্ষা। কেউ বসে, কেউবা দাড়িয়ে কাল ক্ষেপন করছেন। আমি সিগারেট খাবার জন্য জায়গা খুজছিলাম। ষ্টেশনের এক পাশ থেকে অন্যপাশ ঘুরে আমি একটু দূরেই চলে এসেছি। সিগারেট লাগিয়ে বিষয়টি খেয়াল করলাম আমি এত দূরে কেন? আসলে ষ্টেশন এলাকায় আসম কাউকে ধূমপান করতে দেখিনি। বদলে যাচ্ছে আমাদের পরিবেশ। সচেতন হচ্ছে সবাই। বিষয়টি আমারও ভাল লাগলো। সন্ধ্যা ৬টায় পৌছিলাম আমার গন্তব্যে। বামনডাঙ্গা রেল ষ্টেশন থেকে রিক্সায় নানা বাড়ীর পথে আমি। রাস্তায় মানুষের উল্লাস। জয়তু বাংলাদেশ ক্রিকেট দল।


আমিনুল ইসলাম শ্রাবণ
বগুড়া।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডঃ ভাল চিন্তা ও ছোট সুরক্ষা, অভিনন্দন।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন

বিনামূল্যে সামুর মত একটা কমিউনিটি ব্লগ তৈরি করে ফেললাম ;)

লিখেছেন অপু তানভীর, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৬

কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০১


১. নির্বাচনের কিছুদিন আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিবেন। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে তিনি দায়িত্ব পালন করছেন। এখন, নির্বাচন হল, নতুন সরকার... ...বাকিটুকু পড়ুন

×