somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে উইন্ডোজ ৮/৭ নিজেই সেটাপ করে মূল্যবান পকেটিক মুদ্রা রক্ষা করবেন....

০৩ রা মে, ২০১৪ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিচে দেয়া ধাপগুলো Windows 7/8 এর জন্য প্রায় একই। এখানে Windows 8.1 দেখানো হল....

যা দরকার....
১. Microsoft Windows 7/8 এর Bootable DVD (অথবা, যদি ISO ইমেজ ফাইল থাকে, তবে Pen Drive ব্যাবহার করে ইন্সটল করতে পারেন। এক্ষেত্রে Pen Drive কে Bootable করে নিতে হবে)

২. অাপনার কম্পিউটারটি অন্তত ডুয়াল কোর প্রসেসর এবং ২জিবি RAM সমৃদ্ধ হতে হবে (যদিও এর কমেও চলবে, তবে অামি রিকমেন্ড করি না)
-অার হ্যা, একখান DVD Drive তো থাকতেই হবে!

চলুন শুরু করা যাক....
১. কম্পিউটারের পাওয়ার সুইচ অন করে কী-বোর্ড এর F2 বাটন চাপতে খাকুন (মাদারবোর্ড ভেদে এটা F10 বা F12 ও হতে পারে)
যতক্ষন না পর্যন্ত নিচের উইন্ডোটি দেখতে পান


[নতুন ল্যাপটপগুলোর এর ক্ষেত্রে এটি অন্যরকম, মানে গ্রাফিক্যাল হতে পারে। সেক্ষেত্রে নিজ বিচার বুদ্ধি দিয়ে একই কাজ করিয়ে নিতে হবে ]

২. কী-বোর্ড এর Right Arrow Key ব্যাবহার করে Boot ট্যাবে যান।



৩.এখানে CD-ROM Drive টি যদি সবার Hard Drive এর উপরে না থাকে, তবে তা সিলেক্ট করে (অাপ এন্ড ডাউন কী ব্যাবহার করে), + বাটন ব্যাবহার করে উপরে নিয়ে যান।



-ঠিক এই রকম...



-এর মধ্যেই DVD টি ভেতরে প্রবেশ করান।

-CD-ROM Drive টি যদি সবার উপরে চলে এলে F10 (Save & Exit) চাপুন। Confirm এর জন্য জিজ্ঞেস করবে। OK করুন। (Restart হয়ে যাবে)।
-



৪. "Press any key to boot from CD or DVD.." দেখা মাত্র কী-বোর্ডের যেকোন বাটন (Ex. Space) প্রেস করুন।



-[সেটাপ স্টার্ট হবে.....]



-Next এ ক্লিক করুন....
-"Install Now" তে ক্লিক করুন...
-সেটাপ চলতে থাকবে....
-লাইসেন্স টার্ম Agree করে এগিয়ে যান....

৫. এখানে সাবধানে Decision নিতে হবে যে অাপনি কি করবেন!


A. যদি অাগে OS দেয়া থাকে এবং অাপনি চান অাপনার ইন্সটল করা সফটওয়্যারগুলো থাকুক, তবে অাপনি OS কে অাপগ্রেড করে নিতে পারেন । সেক্ষেত্রে "Upgrade: Install Windows and keep files, and applications" এ ক্লিক করুন।

B. যদি অাপনি ফ্রেশ ইন্সটল বা পার্টিশন করতে চান, তবে নিচের "Custom: Install Windows only (advanced)" এ ক্লিক করুন।

৬. এখানে অারেকবার ভেবে দেখুন, যদি অাপনার PC'র শুধুমাত্র অপারেটিং সিস্টেমটির পরিবর্তন চান এবং বাকি ড্রাইভ গুলোর ডেটা অক্ষুন্ন রাখতে চান, তবে পরবর্তি (৭) ধাপে চলে যান। এ ধাপে অামরা সম্পুর্ন খালি একটি হার্ড ডিস্ক-কে পার্টিশন করব।
[যদি অাপনার ডেটা ভর্তি (ব্যাবহৃত) হার্ডডিস্ককে পুনরায় পার্টিশন করতে চান, তবে সবগুলো ড্রাইভ এন্ট্রিকে একটা একটা করে Delete করে দিন, যতক্ষন না পর্যন্ত একক "Drive 0 Unallocated Space" (একটি হার্ডডিস্ক এর ক্ষেত্রে) অবস্থায় না অাসে। তবে অাবারও সাবধান করছিঃ এক্ষেত্রে কিন্তু অাপনার সকল ডেটা মুছে যাবে!!!]

-New তে ক্লিক করুন-



-এখানে এখানে একটু হিসাবের প্রয়োজন হবে।
ধরুন অাপনার C: ড্রাইভ এর জন্য 50GB দিবেন। তাহলে GB কে MB তে Convert করতে হবে। য করব এভাবে-
অামরা জানি 1GB = 1024MB
50 X 1024 = 51200 MB

এখানে C: ড্রাইভ তৈরী করার সময় অতিরিক্ত 350MB সাইজের একটি সিস্টম পার্টিশন তৈরী হবে। যা অাপনার দেয়া পার্টিশন সাইজ থেকে নেয়া হবে। ফলে অাপনার দেয়া 50GB কমে একটি ভগ্নাংশে চলে অাসবে। এতে কোন অসুবিধা হবে না তবে ফিগারটা দেখতে খারাপ লাগতে পারে। এটা দুর করতে C: ড্রাইভের পার্টিশন সাইজের সাথে 350MB যোগ করে দিতে হবে। ফলে নতুন সাইজটি হবে- 51200 MB + 350 MB = 51550 MB।
[পরবর্তি ড্রাইভগুলোর জন্য কিন্ত এই অতিরিক্ত 350 MB দরকার নেই]
-এখানে অামার ভার্চুয়াল হার্ডড্রাইভটি 50GB'র। অামি C: ড্রাইভ এ 30GB দিতে চাই, তাই অামার ক্যালকুলেশন হবে-
30GB X 1024 + 350 MB = 31070 MB।
-সাইজটি বক্সে বসিয়ে Apply করুন



-অতিরিক্ত সিস্টেম পার্টিশন তৈরীর জন্য Confirmation চাইবে, OK করুন...



-যেমনটা বলেছিলাম, অালাদা একটি সিস্টেম পার্টিশনের পাশে অাপনার পুর্ণ সাইজের ড্রাইভ


-অামার পরবর্তি ড্রাইভটি হবে 10GB'র, তাই অামার 10GB'র হিসাবটি হবে-
10GB X 1024 = 10240 GB।

-অার শেষের ড্রাইভটি যা বাকি অাছে পুরোটাই দিয়ে দেব....



৭. C: ড্রাইভটি ফরমেট করে Next প্রেস করুন... (নতুন ক্রিয়েট করে থাকলে ফরমেট না করলেও চলবে, করলেও সমস্যা নেই)




-সেটাপ চলবে....
-সিস্টেম অটোমেটিক্যালি রিস্টার্ট নেবে...



-এবার "Press any key to boot from CD or DVD.." এর ক্ষেত্রে কিন্তু কোন বাটন প্রেস করবেন না! করলে একই কাজ অাবার শুরু করবে। যদি ভুলক্রমে প্রেস করেই থাকেন, তবে PC টা রিস্টার্ট করে দিন।

-PC'র জন্য একটা নাম দিন....



-"Use express settings" ক্লিক করুন....



-"Create a local account" এ ক্লিক করুন...



- User Name and Password দিয়ে Finish করুন....



-Voila! You are now windows 8 user!!!



-Windows 8 Lock Screen

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৪ রাত ১২:৪২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×