অামাদের পারসোনাল কম্পিউটারগুলো হয়ত সবসময়ই পুরোপুরি পারসোনালি ইউজ করতে পারি না। কখনো বন্ধু, কখনো ভাইবোন বা কখনো বাড়ির ছোটদের কাছে প্রিয় কম্পিউটারখানা ছেড়ে দিতে হয়। কেউ হয়ত মুভি দেখে, কেউ গেম খেলে। সমস্যাটা হয়ত ওখানে না। সমস্যা হল ওদের কাছে কম্পিটারখানা ছেড়ে যেতে হয়ত কোন কোন কারনে ভয় পাই! এই ভেবে যে অামাদের প্রাইভেসির কি হবে? অামরা হয়ত চা্ইনা অামার কালেকশনের সবরকমের মুভিই সবাই দেখুক!
-অাবার হয়ত এসব করাকে ঝামেলাও মনে হতে পারে। মনে হতে পারে এসব করতে অাবার সফটওয়্যার ইন্সটল করতে হবে, দেখতে হলে খুলতে হবে, দেখা শেষ হলে লক করতে হবে অারো কত কি!!!
চিন্তার কোন কারন নেই! যত মুশকিল, তত অাহ্সান!!! অামার অাজকের পর্ব অাপনাদের ওইসব অাতঙ্ক দুর করার পথ দেখাতেই সাজানো। কোন সফটওয়্যার ইন্সটল না করেই!
যা যা লাগবেঃ কিছুই না! (অপারেটিং সিস্টেম থাকলেই চলবে!!!)
প্লাটফর্মঃ উইন্ডোজ অপরেটিং সিস্টেম (Windows XP, Windows 7, Windows 8 and Windows Server 2003-2012)
দেখাবো Windows 7 থেকে, তবে বাকিদের বেলায়ও এসব সিস্টেম একই রকম।
কি কি করব-
১. প্রথমেই অামরা ইউজারগুলো অালাদা করব। অর্থাৎ, অামার নিজের জন্য (Administrators গ্রুপ এর) যে উইজার থাকবে, তার বাইরে অন্যদের জন্য একটি বা দুটি ইউজার তৈরী করব।
২. তারপর ওইসব উইজারগুলোর উপর বিভিন্ন সিকিউরিটি/একসেস্ পারমিশন এপ্লাই করব।
চলুন শুরু করা যাক...
১. প্রথমেই অামরা একটি ইউজার তৈরী করব। এজন্য "My Computer" এর উপর Right Click করে "Manage" এ Click করব।
২. Computer Management এর বাম পশের ট্রি-ভিউ থেকে "Local Users and Groups" টি এক্সপান্ড করে "Users" এর উপর Right Click করে "New User..." এ ক্লিক করব।
(New User উইন্ডো ওপেন হবে)
৩. New User উইনন্ডোতে একটি উইজারনেম দিব। এখানে অামি দিলাম "Kids"। অার তাদের জন্য "Password" হিসেবে দিলাম "123"। নিচে থাকা "User must change password at next logon" বক্সটি অানচেক করে দিব এবং "Password never expires" বক্সটি চেক করে দিব (অামাদের এগুলোর দরকার নেই)। তারপর "Create" বাটনে ক্লিক করব।
[কম্পিউটারটি যদি কোন Domain এর অধিনে থেকে থাকে বা যদি Server হয়ে থাকে, তবে Password Policy (Security policy) conflict করতে পারে। হলে এরুপ একটি Message দেখতে পারেন।]
-এক্ষেত্রে হয় Password টি জটিল করে দিতে হবে, নয়তো Security policy তে change অানতে হবে। অন্যদের ক্ষেত্রে সাধারনত এমনটা হবে না।
-"Kids" নামে একটি ইউজার তৈরী হয়েছে
৪. এবার অামরা সিকিউরিটি এপ্লাই করব-
প্রথমেই অামি অামার অফিসের কম্পিউটারটির সিনারিও দেখাচ্ছি......
-অামার কম্পিউটারে ৪টি Drive অাছে। SYSTEM [C:], APPs [D:], BACKUP [E:] and AIUB [F:]। এখানে ধরি, অামার একান্ত পারসোনাল ফাইলগুলো অাছে AIUB [F:] এর ভেতর, যা অামি চাইনা অন্য কোন ইউজার দেখতে পাক। অার BACKUP [E:] তে অাছে অামার সংরক্ষন করা সফটওয়্যার এর বেকঅাপ, অামি চাই ওই সফটওয়্যারগুলো কেউ ইচ্ছে করলে দেখতে বা নিতে পারুক, কিন্তু যেন Delete/Change/Rename ইত্যাদি করতে না পারে।
-অাবার ওই BACKUP [E:] এর সব দেখতে পারলেও "Software" ফোল্ডার এর ভেতর "Engineering Software" এর নামে একটি ফোল্ডার রয়েছে, অামি চাইনা যে ওটাতে কেউ ঢুকতে পারুক।
-চলুন তবে কাজে নেমে পরি.......
-প্রথমেই অামি অামার AIUB [F:] ড্রাইভে ঢোকার পথ বন্ধ করব....
এজন্য AIUB [F:] এর উপর Right Click করে Properties এ Click করব।
-এখান থেকে "Security" ট্যাব এ ক্লিক করব
[-Windows XP ইউজার'রা এই ট্যাবটি নাও পেতে পারেন, এক্ষেত্রে মেনুবার থেকে "Tools" থেকে "Folder Options..." এ যেতে হবে।
এখান থেকে "View" ট্যাব এ যেতে হবে। এবার Advance settings: লিস্ট এর একদম নিচে থাকা "Use simple file sharing (Recommended)" বক্সটি অানচেক করে দিতে হবে। Apply করে বের হয়ে অাসুন।
-এবার Security ট্যাব থেকে "Edit" বাটনে ক্লিক করুন (XP তে এটা থাকবে না)
-এবার "Add" বাটনে ক্লিক করুন
-"Select Users or Groups" উইন্ডো ওপেন হবে। এখানে "Enter the object names to select" বক্স এ ইউজারটির নাম দিব, অামার খেত্রে তৈরী করা "Kids" লিখব, এবার ডান পাশে থাকা "Check Names" এ ক্লিক করব।
-"Check Names" এ ক্লিক করার সাথে সাথে কোন ভুল না থাকলে নামটির সাথে অটোমেটিক্যালি কম্পিটার নেম যোগ হয়ে যাবে এবং লাইনটি অান্ডালাইনড হয়ে যাবে। নইলে বুঝতে হবে কোন সমস্যা অাছে (এক্ষেত্রে একটি উইন্ডো ওপেন হবে)
-"OK" করুন। অাগের উইন্ডোতে নামটি দেখতে পাবেন। এবার নতুন নামটিকে সিলেক্ট করে নিচের Permissions বক্স এর "Full Control" এর বিপরীতে থাকা "Deny" বক্সটি চেক করে দিন। এতে সবগুলো চেকবক্স অটোমেটিক্যালি চেকড হয়ে যাবে।
Apply করুন। Confirmation চাইবে, "Yes" বাটন এ ক্লিক করুন। (ডেটার পরিমান মত সময় লাগতে পারে)
(Kids ইউজারটি অার এই (AIUB [F:]) ড্রাইভে ঢুকতেই পারবে না!)
৫. এবার BACKUP [E:] ড্রাইভ এর পালা। অামরা চাই Kids ইউজার এখানে একসেস করতে পারুক, কিন্তু কোন ফাইল যাতে Change/Delete এমনকি Rename ও করতে না পারে। অাবার যেন Software ফোল্ডারের "Engineering Software" ফোল্ডারে একদমই ঢকতে না পারে।
-অাগের মতোই BACKUP [E:] এর Properties এ গিয়ে Security ট্যাবে Kids কে Add করুন।
-পার্থক্যটা অাসবে Permission এর ধরনে, এবার "Kids" কে সিলেক্ট করে এটা নিশ্চিত করুন Allow লিস্ট এ যেন শুধুমাত্র Read & execute, List folder contents এবং Read বক্সটি চেকড থাকে। এবং স্ক্রল করে নিচে যান।
-এখানে শুধুমাত্র "Write" কে "Deny" করুন।
-এবার "Users" দিয়ে শুরু হওয়া এন্ট্রিটি এবং Authenticated Users এন্ট্রিটি Remove করে দিন।
(এ ব্যাপারটা বোঝাতে হলে অরও অনেক কথা লিখতে হবে! পরে লিখব!!!)
-Apply এন্ড OK করে বেরিয়ে অাসুন
(Kids ইউজার থেকে কেউ অার এ ড্রাইভে কোন Change অানতে পারবে না)
-এবার "Engineering Software" এর ভেতর ঢুকতে না দেয়া
-সিম্পলি "Engineering Software" ফোল্ডারের Properties এ Security ট্যাব এ গিয়ে Kids কে সিলেক্ট করে অাগের মতোই "Full Control" এ Deny করে দিন। Apply এন্ড OK করে বেরিয়ে অাসুন।
ইউজার Kids এই ড্রাইভে ঘুর ঘুর করতে পারলেও "Engineering Software" ফোল্ডারে ঢুকতে পারবে না। Delete করা তো দুরের কথা, Size কত তাও দেখতে পারবে না!
এভাবে যে কোন ড্রাইভ বা ফোল্ডারে অাপনি Security এপ্লাই করতে পারেন। তবে, C: ড্রাইভে এসব এ্রপ্লাই করতে অাপনাকে এ বিষয়টা অারেকটু বেশি জানার দরকার হবে।
-অটুট থাকুক অাপনার Privacy
[পরে কোনদিন এ সংক্রান্ত Troubleshooting নিয়ে লিখব।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



