somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেংড়ার বিচার।

১২ ই আগস্ট, ২০২১ ভোর ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন আগে:
কোন এক গ্রামে অস‌ৎ এক চেংড়া পোলা কালুর বড়ই গাছে ঝাকি দিয়ে বড্ড অন্যায় করেছে।
মহল্লাবাসি লবন-মরিচ নিয়ে এসে বড়ই টোকাতে টোকাতে চেংড়ার পিন্ডি চটকানোর প্রস্তুতি নিচ্ছে।
বড়ইগুলো একটু চিড়ে লবন মরিচ মাখিয়ে মুখে পুরে দিয়ে: ওমাহ্! কি টকরে! ওই চেংড়া! অন্যের গাছে ঝাকি দিয়ে বড়ইতো ঠিকই পারতে পারো! মিষ্টি গাছে ঝাকি দিতে পারো না?!
আজকে তোর বিচার হবেই হবে, হতেই হবে। কত বড় খারাপ মানুষ তুই!
ওই তোরা কে কোথায় আছিস! বড়ই মুখে দিয়ে শেষ করে নে, ওর বিচার করতে হবে যে!

বড়ই গাছের নিচেই চেংড়াকে বাধা হয়েছে।
মোড়ল এলেন, গুটিকয়েক বড়ই মুখে দিয়ে বললেন: আজকের বিচারের বিষয় কি???
মহল্লাবাসি তাদের অভিযোগ পেশ করলেন: চেংড়া পোলা কালুর বড়ই গাছে ঝাকি দিয়েছে, ঠিক এইভাবে(!) বড়ই পরলো, কিন্তু মোড়লের মন ভড়লো না, এই কয়টা বড়ই পেরেছে?!
না মোড়ল সাহেব! কি যে বলেন! চেংড়া কি আর যেন তেন খারাপ?! ভালো করে দেখাচ্ছি…
এবার সবাই মিলে ঝাকি দিয়ে দেখালো, অনেক বড়ই ঝড়লো, মহল্লাবাসি পরিষ্কারভাবে দেখাতে সক্ষম হলো খিব কিভাবে বড়ই পরেছিলো।

ইতিমধ্যে লবন মরিচের মিশ্রনও শেষ, আরেক দফা আনা হলো, সবাই তৃপ্তি সহকারে খেয়ে এবার বিচারের শাস্তি কি হতে পারে তা নিয়ে আলাপ শুরু করলেন।

কত খারাপ চেংড়া! মানুষ এত খারাপ হয় কি করে!
এই চেংড়ার ফাঁসি হওয়া উচি‌ৎ!
না না! ইতিমধ্যে সস্তা হয়ে যাওয়া ফাঁসিটাকেও যে আর বড় শাস্তি লাগছে না!!!
বড়ই এর কড়া টকে শিরশিরী ভরা দাঁতে লবন ঘষতে ঘষতে মোক্ষম শাস্তি ঠিক কি দেয়া যায় খুজতে হয়রান মহল্লাবাসি চেংড়াকে গাছের তলায় বেঁধে রেখেই যে যার ঘরে চলে গেলেন।
----------------

বর্তমানে:
চেংড়ার মতো আরেকজন ধরা পরেছে!
নাম তার পরীমনি।
সে অন্যায় কি করেছে, ঠিক কিভাবে করেছে তার সকল প্রমাণ দেশবাসী ভিডিওচিত্র শেয়ারের মাধ্যমে বিচারের প্ল্যাটফর্ম তৈরী করে মহ‌ৎ দায়িত্ব পালন করে একটু পরপর ফেইসবুকের নটিফিকেশন চেক করছেন।

ভবিষ্যতে:
দেশবাসী’র দায়িত্ব পালন থেকে শিক্ষা নিয়ে সদ্য ডেইটিং শুরু করা তরুন তার প্রেমিকার কাছে আবদার: আমাকে কিন্তু পরীমনি’র মতো কেক খাইয়ে দিতে হবে।

: এরুপ সামাজিক শিক্ষা প্রচারের দায়িত্ব আপনার, আমার, সকলের।
নইলে আমাদের ভবিষ‌ৎ প্রজন্ম সামাজিক শিক্ষা পাবে কি করে????
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২১ ভোর ৬:৪৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×