somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরগা তলায় মন মজেছে!

২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মানুষে সেই মানুষ আছে, সেই মানুষ বলতে সাঁইজী বুঝিয়েছেন পরম ঈশ্বরকে। যার সন্ধানে লালন ফকির ছুটেছেন তার সারা জীবন। তিনি বিশ্বাস করতেন এই মানুষেই ঈশ্বরের বসবাস তাই সারাজীবন লালন ফকির মানুষ ভজার মধ্যে দিয়ে পরম ঈশ্বরকে ভজে গেছেন।

লালন ফকির তার চিন্তা-চেতনা, উদ্দেশ্য এবং জীবনযাত্রায় যত প্রশ্ন-উত্তরের সন্ধানে বিলীন ছিলেন, তার সবটাই তিনি তুলে ধরেছেন তার বাণীতে। লালন তার এসব প্রশ্নের দায়ভার সম্পূর্ণ নিজের উপরে নিয়েছেন। যা নিয়ে আজও চলছে গবেষণা, আলোচনা ও সমালোচনা।

সমাজের ধর্মগুরুদের চাপিয়ে দেয়া শাসন বারন ও নিয়মের চাপে আমার যেখানে প্রশ্ন করাকে ভয় পাই, সেখানে সেসবের পাশ কাটিয়ে প্রশ্ন ও প্রশ্নের উত্তর খোঁজার পিছনে লালন ফকির ছুটেছেন তার সারাটাজীবন।

আজকের লেখাটা লালন সাঁইজীর একটা বানি শুনে শুরু করা,

"সে কি চেনে মানুষ রতন
দরগা তলায় মন মজেছে।
শিরনি খাওয়ার লোভ যার আছে।।"

দরগার বা মাজারে যে ঈশ্বর নেই লালন ফকির এখানে সেই অভিমত ব্যক্ত করেছেন। মানুষের মাঝেই তো ঈশ্বরের বসবাস সেই মানুষকে না ভজে আমরা মিছেমিছি পরে আছি দরগা তলায় আর শিরনী খাবার লোভ আজ যুগের সাথে পরিবর্তিত হয়ে শুধু শিরনী, মিষ্টি বা খিচুড়িতে থেমে নেই, তার সাথে এখন যুক্ত হয়েছে চাঁদা ও দানবাক্সের নামে একপ্রকার ব্যবসা।

"সাধুর হাটে সে যদি যায়
আঁট বসে না কোন কথায়।
মন থাকে তার দরগা তলায়
বুদ্ধি তার প্যাঁচোয় পেয়েছে।"
লালন ফকির এখানে বুঝাতে চেয়েছেন মূলবিষয় ছেড়ে নিজের জ্ঞান বুদ্ধির উদয় না ঘটিয়ে, আসল উদ্দেশ্য ভুলে মিছে দরগার মায়ায় পরে থাকাকে।

"প্রতিমা গড়ে ভাস্করে
মন প্রান প্রতিষ্ঠা করে।
আবার গুরু বলে তারে
এমন পাগল কে দেখেছে?"
লালন ফকিরের মতে যেখানে মানুষেই ঈশ্বরের বাস সেখানে প্রতিমায় তাকে খোঁজা পাগলের পাগলামির মত অর্থাৎ নিবোর্ধ, হতবুদ্ধি। এখানে লালন ফকির পাগলকে পাগলের অর্থেই বুঝিয়েছেন,কেউ ভাবের পাগল ভাবলে ভুল করবেন।

"মাটির পুতুল গড়ে নাচায়
আপনি মারে আপনি বাঁচায়।
তাই জেনে স্বয়ং হতে চায়
লালন কয় তার সকল মিছে।।"

লালন ফকির এখানে তার গভীর অভিমত ব্যক্ত করেছেন। আমাদের যিনি বানিয়েছেন তাকেই আমরা নিজ হাতে বানিয়ে আবার নিজ হাতেই বিসর্জন দিচ্ছি যেন পুতুল খেলা। যেখানে লালনের মতে, আমি যেই রূপ, দেখনা সেই রূপ আমার দিন দয়াময়। তাই মিছে নাটকে না মজে ফকির লালন এসব পাশকাটিয়ে হেঁটেছেন নিজের লক্ষ্য পথে, সেই পরম আত্মার সন্ধান ও সেবায়।

অদৃশ্য সত্ত্বায় আমাদের দেহখানায় আঁলেক সাঁইয়ের বিরাজ। তাই লালন ফকির এসব থেকে দূরে থেকে মানুষ ভজে মানুষে ঈশ্বরের সন্ধানে নিজের ভজন-সাধনে লীন ছিলেন।
অথচ,
আজ আমরা কি দেখছি...!
কারা লালন ফকিরের চিন্তা-ধারা ভেঙ্গেচুরে আসল পথ উদ্দেশ্য বাদ দিয়ে নিজেদের লালন অনুসারী বলে আজ সেই মাজার বা দরগা তলায় মন মজিয়ে পরে রয়েছে?

- লিংকন।

চিত্র : কপিরাইট।

সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×