somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জর্দ্দার কটুয়া - A Short Story

১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি স্টুডেন্ট?
জ্বী। আমি স্টুডেন্ট।
আপনাকে দেখে তো কোন দিক থেকে স্টুডেন্ট মনে হয় না। কোন ইনস্টিটিউশনের স্টুডেন্ট আপনি?

বললাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ মিসটেকস। "বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।"

ভ্রু কুঁচকে উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে, কবিতাটা কার লিখা কবির নাম কি জানেন?

যেভাবে প্রবল সন্দেহের সাথে আমার দিকে তাকালো। হাবভাবে বুঝলাম এবার এদের খপ্পোর থেকে নিস্তারের উপায় নেই। আচ্ছা কবিতাটা কার লেখা? ভালোই ঝামেলায় পড়া গেল দেখছি। হঠাৎ করে মাথা থেকে কবির নাম উধাও হয়ে গেছে।

ঊম... জ্বি। সুনির্মল বসুর লিখা৷ আপনি চাইলে পুরোটা শুনাতে পারি। (আসলে আমি পুরো কবিতাটা জানি না। ভালো লাগা কবিতাগুলোর থেকে দু চারটা লাইন মনে রেখে দেই। সুযোগ পেলে মাঝে মধ্যে ব্যবহার করি। এখন এমন অবস্থায় মনে হচ্ছে না যে তারা পুরো কবিতা শুনতে ইচ্ছুক।)

আপনার আইডি কার্ড দিন।
ওয়ালেট থেকে ভোটার আইডি কার্ড বের করে দিলাম। অফিসার আইডি কার্ড দেখে কুঁচকে যাওয়া বাসি কমলালেবুর মত মুখ করে বললেন, ভোটার আইডি কার্ড চাইনি আপনার ক্যাম্পাস আইডি কার্ড দিন।

পৃথিবী আমার বিশ্ববিদ্যালয় হলে বাংলাদেশের ভোটার আইডি কার্ড'ইতো আমার ক্যাম্পাস আইডি হওয়া উচিৎ। কিন্তু এদের সেই কথা এখন বুঝায় কে? কবি হয়তো তার কবিতা লেখার সময় এমন কোন সিচুয়েশনের কথা মাথায় রেখে লেখেননি। কিংবা কে জানে আমারই হয়তো বুঝতে কোথাও কোন ভুল হয়েছে। একটু ছেবলামির খেসারত এখন কিভাবে যে দিতে হয় মাবুদে এলাহী ভালো জানেন।
বললাম, যেটা দিয়েছি সেটাই আমার ক্যাম্পাস আইডি।

গাড়ির সামন সিটে বসে থাকা অফিসার পিছন ঘুরে একজনকে বললেন আমাকে সার্চ করতে। সার্চ করে আমার কাছ থেকে জব্দ করা হলো একটা ফায়ারবক্স দিয়াশলাই, দুইটা মোমবাতি আর এক কটুয়া ইনটেক হাকীমপুরী জর্দ্দা - স্বাদে গন্ধে অতুলনীয়।

কইছিলাম না স্যার, মালটারে প্রথমে দেইক্ষ্যাই আমার সন্দেহ হইছে। মালটায় ঘাপলা আছে। এ দুষ্কৃতিকারী জর্দ্দার কোটুয়া দিয়া ককটেল বানায়। এই একটারে পাইছি এরে রিমান্ডে নিলে এর গ্যাং-এর বাকি সদস্যদের নামও হুরহুর করে বের করে দিবে।

গ্যাং...! ককটেল...! এরা এগুলা কি কইতেছে? আমার গ্যাং আছে আমি নিজেই জানি না! ককটেল..! একটা ইনটেক জর্দ্দার কটুয়া থেকে কে ককটেল বানায়? গত কয়েক দিন যাবত লোডশেডিং হচ্ছে সে জন্য মোমবাতি নিয়ে যাচ্ছি আর মুরুব্বির জন্য জর্দ্দা। যেখানে আমি নিজেই পান খাই না সেখানে আমি জর্দ্দা দিয়ে কি করব? জর্দ্দা মুরুব্বির অনুরোধে মুরুব্বির জন্য কেনা। কে জানতো মুরুব্বির এই একটা জর্দ্দার কটুয়ার জন্য এই মাঝরাতে আমাকে এমন মুসিবতে পড়তে হবে।

অফিসারকে ব্যাপারটা খুলে বললাম। সবকিছু এক্সপ্লেইন করলাম। অনেক বুঝানোর পর উনি বললেন মুরুব্বীকে ফোন দিতে। ইয়া মাবুদ এ আবার কোন নতুন মুসিবত। ফোনে চার্জ না থাকায় ফোন রেখে বের হয়েছি। মুরুব্বির নাম্বারও এই মুহূর্তে মাথায় নাই। অফিসার হাসিমুখে বললেন, ওনাকে গাড়িতে তুলুন।

আমিও হাসিমুখে গাড়িতে উঠে বসলাম।
কোথায় যাচ্ছি জানিনা।

- জর্দ্দার কটুয়া - A Short Story
- Ajob Linkon

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×