জার্নি বাই তুমি
০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জার্নি বাই বোট জার্নি বাই বাস
জার্নি বাই ট্রেইন জার্নি বাই প্লেইন
জার্নি বাই কতকিছুই তো হয়।
কখনো কখনো জার্নি বাই তুমিও হয়।
জার্নি বাই তুমি?
হ্যাঁ― জার্নি বাই তুমি।
তুমি আসো না তোমার চিন্তা আসে
তোমার প্রিয় ফুল তোমার প্রিয় ফল
মেঘ পাহাড় সমুদ্র অতল।
তারের উপর বসে থাকা একা একটা পাখি
অথবা নিশ্চুপ দাঁড়িয়ে থাকা একটা কদম গাছ।
প্রথম বর্ষার প্রথম কদম অথবা কাঠগোলাপের ঘ্রাণ।
তুমি আসো না তোমার চিন্তা আসে
অথবা চিন্তা হয়ে তুমি আসো।
কিছু শব্দ বাক্য সুর কিছু কবিতার ঝংকার
আমাকে খুবলে খুবলে খায়
ভিতরে ভিতরে আমি নিঃশেষ হয়ে যাই।
আমি উন্মাদ হয়ে যাই।
ছয়টা রিপু—
ছয়টা তারের একটা গিটারে মত।
মৃত পড়ে থাকা কিছু কাব্য
খাতা-কলমে কাটা-ছেঁড়া লাশ কাটা ঘরের মত।
কবিতার খাতায় নিথর পরে রয়।।
তুমি আসো না তোমার চিন্তা আসে
অথবা চিন্তা হয়ে তুমি আসো।
যখন তোমার শূন্যতায় আমি নিজেকে হারাই।
যখন তোমার শূন্যতায় আমি নিজেকে হারাই
অসীম শূন্যতায় এ-হৃদয়ে সুর জাগে।
তখন সংগীতের হাত ধরে আমি
নিজেকে নিজের খুব কাছে ফিরে পাই।
তুমি আসো না তোমার চিন্তা আসে
অথবা চিন্তা হয়ে তুমি আসো।
যখন তোমার শূন্যতায় আমি নিজেকে হারাই।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন