somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুলাই ৩৬

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আত্মার খুন তো অনেক আগেই হয়েছে
দেহ নামক একটা খালি খোলস নিয়ে ঘুরছি।

ঘুরছি তো ঘুরছি...
ঘুরতে ঘুরতে এলাম ফেসবুকে।
শুরুতেই একদল মানুষ—
কিছু দাবিদাওয়া নিয়ে ঘুরছে।
তাদের সাথে যোগ দিয়ে মিছিলে কিছুক্ষণ হাঁটলাম।

পুলিশের বেরিকেট ভেঙ্গে
রাজপথে গ্যাঞ্জাম—
একটা গাড়ী পোড়ানো হল,
লাঠিসোটা, টিয়ারসেল, রাবার বুলেট,
ইট পাথরের বর্ষা আর ছররা গুলি পেরিয়ে
একটা গলির ভেতর গিয়ে ঢুকলাম।
কালচে লাল রঙে রক্তে ভেজা রাস্তা।
কুড়ি মিনিট কুড়ি সেকেন্ড—
একটা লাশের পাশে বসে কাঁদলাম।

পাশ ফিরে তাকিয়ে দেখি তাবু প্যান্ডেল সাজিয়ে ডিজে পার্টি -
বিয়ের আয়োজন বরপক্ষের নাচানাচি,
রিলস, শর্টস, ফুড ভ্লোগ, রিভিউ টপকে,
শুভকামনা জানিয়ে কিছুটা দূরে— একটা টকশো।

দেশ হয়ে গেছে বিক্রি—
রাজাকার, আলবদর, আলশামস, ভারতীয় দালাল।
তিনজন বক্তার তুমুল তুখর তর্ক,
কেউ কাউকে চুল পরিমান ছাড় দিতে নারাজ।
থেমে নেই অডিয়েন্স— একে অপরকে দিচ্ছে
মা-বাবার শ্রদ্ধা ভরা গালি।

একদিকে
মোমবাতি জ্বালিয়ে—
সকল শহীদদের জন্য এক মিনিট নীরবতা পালন।
অপরদিকে
নয় মাসের যুদ্ধে যারা দিয়েছিল প্রাণ
এখন নাকি তাদের কথা স্মরণ করা বারণ?
অবাক হয়ে—
বিপ্লব নামের নিউ রেভুলেশন দেখছি।

কেউ বলে জেনজি কেউ বলে গেঞ্জি
লাউ ও কদুর পার্থক্য কি?
বাদ দাও
চোর-ডাকাতের নাচ দেখছি।
জোড়া ভুরুর মিম দেখে
বডি শেমিং-এর কথা ভাবছি।

গ্রাফিতির ভিতর ক্যালিগ্রাফি ভরে
বৈষম্যের চিত্র আঁকছি।
শহীদ মিনার অর্থ মরার খুঁটি
২৪-শে ৫২-র চেতনা হারিয়ে
বাংলা বর্ণমালা খুঁজছি।

দেখছি—
বাদ দাও বলে অনেক কিছুই পাশকাটিয়ে যাচ্ছি।
ক্যামেরা বন্ধ— কেউ ছবি তুলবেন না।
অথচ আমরা চাই স্বাধীনতা।
গণতন্ত্রের মুক্তি— বাক স্বাধীনতা।
লুটপাট নয় গনিমতের মাল
এখনো একদল মানুষ দিচ্ছে যুক্তি।

খেলা হবে বলে খেলোয়াড় উধাও!!!
আইলা জাদু— এ কোন খেলা দেখছি!!!
চোরের মায়ের বড় গলা,
চোরের মাকে আমি খুঁজছি!!!

রাজনীতি নামক ধাঁধা
যে ধাঁধার কোন সমাধান নেই।
আর— যারা বলে গেইম ওভার
রাজনীতির গেমে ফাইনাল বলে কিছু নেই।

যাই হোক —
অতি দ্রুত সটকে পড়তে গিয়ে আমি
আবারও আটকে গেলাম রাজনীতির ফাঁদে।

১০ বছর বয়সের একটা ছেলে যখন
বাবার ছবি হাতে বলে বাবাকে আমি দেখিনি।
গুম হওয়া বাবাটি কী আদৌ ফিরবে ছেলেটির কাছে?
আয়নার সামনে এখন আমি যতবারই দাঁড়াই,
কেন জানি আমার চোখে শুধু আয়না ঘরই ভাসে।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৪
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

যা মা তুই অসীমে... পারলে আমাকে ক্ষমা করে দিস

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৪ শে মে, ২০২৬ সকাল ১১:৪৯


ইয়াসমিন থেকে রামিশা এরপর কে? আমরা কবে মানুষ হবো? ওরা ধর্ষণকারী, আর আমরা দর্শনকারী! ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×