দিন বদলের বইছে হাওয়া
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিন বদলের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রী নারী হবেন তা নতুন কিছু নয়। তবে দিন বদলের অংশ হিসেবে এবার পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ উপনেতা সহ বেশ কিছু গুরুত্বপূর্ন পদে এসেছে নারী নেতৃত্ব। সংসদে ৪৫ টি সংরক্ষিত নারী আসনকে ১০০ তে উন্নীত করার ঘোষনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও বরাবরের মতোই সংসদে শো-পিস ছাড়া তেমন কোন ভূমিকা তারা কখনও রাখতে পারবেন বলে মনে হয় না। দিন বদলের শুরু থেকেই শিক্ষাঙ্গনের পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। যে অথর্ব ছাত্রলীগ গর্তে লুকিয়ে ছিল গত সাতটি বছর, তারা সব জায়গায় নিজেদের পুরুষত্ব প্রমানের চেষ্টায় ব্যস্ত হয়ে উঠে। শিক্ষাঙ্গনের নারীরাই বা পিছিয়ে থাকবেন কেন? তারাও দিন বদলের পালে হাওয়া লাগাতে শুরু করেছেন। গতকাল ঢাবি'র শামসুন্নাহার হলে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত হয় ছয়জন।
মাননীয় প্রধানমন্ত্রী,
দিন বদলের আগে নিজেকে বদলান, ছাত্রলীগ সামলান। নাহয় পাঁচ বছর পর কপাল চাপড়াতে হবে ম্যাডামের মতো। ম্যাডাম তো শেষপর্যন্ত ৩৩ পেয়ে পাস করে গেছেন, আপনার ভাগ্যে পাসমার্কও জুটবে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন