somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!! জোকস ৬ !!

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোকস কমন পড়লে ও পড়তে পারে......................।

৩৪।সর্বনাম

বাংলা ব্যাকরণ পড়ানোর সময় শিক্ষক অন্যমনস্ক এক ছেলেকে বললেন, এই ছেলে, সর্বনাম পদের দুইটা উদাহরণ দাও তো।
ছেলেটি হচকচিয়ে দাঁড়িয়ে বললো, ‘কে? আমি?’
শিক্ষক: গুড, হয়েছে। বসো।

৩৫।অদ্ভুত মোজা

রবিন একবার দুই পায়ে দুই রঙের মোজা পরে স্কুলে এলো। একপায়ে লাল, আরেক পায়ে নীল। তাই দেখে রাসেল বললো, ‘অদ্ভুত ব্যাপারতো!। এমন এক জোড়া মোজা পেলি কোথায়? এর আগে দুই রঙের জোড়া কখনো দেখিনি’ রবিন বললো, ‘আরে বাবা, আমি নিজেই জানতাম নাকি যে আমার এমন এক জোড়া মোজা আছে? আরো অদ্ভুত ব্যাপার কি জানিস, বাসায় এমন আরো এক জোড়া মোজা দেখে এসেছি!’

৩৬।সোমনাথের মন্দির

স্কুল পরিদর্শনে এসে ক্লাস নাইনের রুমে ঢুকলেন পরিদর্শক। তখন ইতিহাস ক্লাস চলছিলো। ফার্স্ট বয়কে ডেকে জিজ্ঞাসা করলেন, ‘বলোতো, সোমনাথের মন্দির কে ভেঙেছিলো?’
ফার্স্ট বয়: (ভয় পেয়ে) আমি ভাঙিনি স্যার, বিশ্বাস করেন, স্যার, আমি কোনোরকম ভাঙচুর করিনি! আমাকে মাফ করে দেন স্যার।
পরিদর্শক তখন ক্লাস টিচারের দিকে তাকিয়ে বলছেন, ‘কি বলে আপনার ছাত্র এসব উল্টা পাল্টা?’
শিক্ষক: উল্টা পাল্টা নয় স্যার। আমি ওকে সেই ছোটবেলা থেকেই চিনি। খুব ভালো ছেলে স্যার। মন্দির-মসজিদ ভাঙার মতো কোনো কাজ ও করতেই পারেনা।
পরিদর্শক রেগে গিয়ে হেডমাস্টারের কাছে জানতে চাইলেন, ‘এর একটা বিহিত করুন। আপনার সামনেই আপনার ছাত্র আর শিক্ষক মিলে এগুলো কি কথা বলছে?’
প্রধান শিক্ষক: আপনার হয়তো একটু ভুল হচ্ছে স্যার। আমি ইতিহাস শিক্ষককে ব্যক্তিগতভাবে চিনি। সৎ ও সত্যবাদী মানুষ। আমার ছাত্র যদি মন্দির ভাঙতো, তাহলে তিনি সেটা নিশ্চয়ই বলতেন। তাছাড়া আমার ছাত্ররাও খুব ভালো স্যার, ওরা জানালার কাঁচ পর্যন্ত ভাঙেনা, আর আপনি বলছেন মন্দির ভাঙা। আপনি সত্যি সত্যি ভুল করছেন স্যার।
পরিদর্শক: !!??!!

৩৭।আউট

ছোট্ট টোকন বাড়ির সবার সঙ্গে বসে ক্রিকেট খেলা দেখছে। এক একটা ব্যাটসম্যান আউট হয় আর সবাই আউট আউট বলে চিৎকার করে ওঠে। একটা সময় ও আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপু, আউট কয় ধরণের?
আমি বললাম, ৬ ধরণের। বোল্ড আউট, ক্যাচ আউট, রান আউট, হিট উইকেট, স্ট্যাম্পড আর এলবিডব্লিউ। সঙ্গে সঙ্গে টোকন বলে উঠলো আচ্ছা আপু, তুমি নট আউটের কথাটা বললে না কেন?

৩৮।রেলগাড়ি ভ্রমণ

একবার এক বোকা লোক ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে তার বন্ধুর বাড়িতে। চট্টগ্রামে পৌঁছে ট্রেন থেকে নেমে বন্ধুকে দেখতে পেয়েই অভিযোগের ঝাঁপি খুলে বসলো সে।
‘জানিস, রেল কোম্পানি আমাকে এমন একটা সিট দিয়েছে, যেটা ট্রেন যেদিকে যায়, তার ঠিক উল্টোদিকে মুখ করা। এই পুরোটা সময় উল্টাদিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথা ধরে গেছে।’
বন্ধুটি বললো, ‘সে কি কথা, তোর বিপরীত দিকের ভদ্রলোককে অনুরোধ করে সিট বদল করে নিলেই তো হতো।’
বোকা লোকটি বললো, ‘আরে বাবা, সেই চেষ্টা কি আর করতাম না, বল? কিন্তু কিভাবে করবো, আমার উল্টা দিকের সিটে যে কোনো যাত্রীই ছিলো না।’


৩৯।ভাগ্য ভালো

দু’জন মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় একটি ছেলে তাদের একজনের কাছে জানতে চাইলো- ‘আঙ্কেল, কয়টা বাজে?’
লোকটা কোনো কথা না বলে ছেলেটার গালে দিব্যি জোরে একটা চড় বসিয়ে দিলো। ছেলেটা তো রীতিমতো হতভম্ব! খুব অবাক হয়ে সে জানতে চাইলো- ‘আঙ্কেল আমাকে মারলেন কেন?’


তখন সঙ্গের ভদ্রলোকটি বললেন, ‘সপ্তাহে একদিন উনি মৌন থাকেন। মানে কোনো কথা বলেন না, যা করার সবকিছু হাতেই দেখিয়ে দেন।
আজকে সেই বিশেষ দিনটি, একটা চড় মারার মানে হচ্ছে, এখন বাজে একটা।’ ছেলেটা তখন বললো, ‘বড়ো বাঁচা বেঁচে গেলাম! ভাগ্যটা বড়ই ভালো, ভাগ্যিস আরো ১ ঘন্টা আগে সময়টা জানতে চাইনি!
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×