জোকস কমন পড়লে ও পড়তে পারে......................।
৪০।রিকসাওয়ালা
রন্টু: এই রিকসা ওয়ালা যাবে?
রিকসাওয়ালা: হ্যাঁ যাবো।
রন্টু: তাহলে যাও, দাঁড়িয়ে আছো কেন?
৪১।ভিক্ষুক
ভিক্ষুক: আম্মা, কিছু চাল দিবেন?
গৃহকর্ত্রী: না, না, বাড়িতে চাল নেই।
ভিক্ষুক: তাহলে ২ টা টাকা দেন আম্মা।
গৃহকর্ত্রী: ১ টা টাকাও নেই।
ভিক্ষুক: তাহলে পুরনো কোনো জিনিস, ছেঁড়া-ফাটা জামা-জুতো...?
গৃহকর্ত্রী: বললাম তো, বাড়িতে কিছুই নেই।
ভিক্ষুক: তাহলে মা বাড়িতে বসে আছেন কি করতে? আমার মতো একটা থালা নিয়ে রাস্তায় নাইমা পড়েন।
৪২।শের শাহর �ঘোড়ার ডাক�
ইতিহাস শিক্ষক: তোমরা সবাই জানো, শের শাহ ‘ঘোড়ার ডাকের’ প্রচলন করেন।
ছাত্ররা (অবাক হয়ে): এর আগে কি তাহলে ঘোড়া ডাকতে পারতো না, স্যার?
৪৩।আমেরিকা কোথায়?
শিক্ষক: রনি, এই ম্যাপে দেখাও তো দেখি আমেরিকা কোথায়?
রনি গিয়ে দেখিয়ে আসার পর
শিক্ষক: ভেরি গুড। এবার জনি বলতো, আমেরিকা কে আবিস্কার করেছেন?
জনি: রনি, স্যার।
৪৪।উভচর
শিক্ষক: বলোতো মন্টু, উভচর কাকে বলে?
মন্টু: যা জলে ও স্থলে উভয় জায়গায় চলতে পারে, তাকে বলে উভচর।
শিক্ষক: ভেরি গুড। এবার রন্টু একটা উভচর প্রাণীর উদাহরণ দাওতো।
রন্টু: হাঁস, স্যার।
৪৫।লেজ
এক বাচ্চা জীবনে প্রথমবারের মতো সাপ দেখে ওর মাকে ডাকছে, ‘মা, মা, দেখো; এখানে একটা লেজ নড়াচড়া করছে। কিন্তু কুকুরটা নেই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



