কাদের অপরাধ ???
১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুষল ধারায় বৃষ্টি হলো
শুধু একটি রাত,
তাতেই কিনা ডুবলো শহর
ভাঙলো নদীর বাধ।
ডুবছে শহর, বাড়ছে পানি
বুক থেকে কাধ,
ছোট্ট শিশুর পূর্ণ হল
সাগর দেখার সাধ।
মাছ না হয় পাচ্ছি ফ্রি
সমস্যা তো ভাত,
পাণীয় জল কোথায় পাবো
কই কাটবে রাত।
ঘরের ভিতর অগাধ পানি
ঠাঁই হল তাই ছাঁদ,
যারা এখন নৌকা চড়েন
তারাই অভিজাত।
মন্ত্রী বলেন, “শান্ত হোন।”
উচিয়ে তুলে হাত,
“কারন ছাড়াই আপনাদের সব
নানান অজুহাত।
আপনারা সব দালান গড়েন
ভরেন নদী-খাঁদ
বন্যা হলে এটা কি আর
মোদের অপরাধ?”
– ০৪-০৮-২০০৯
ব্লগে এটাই আমার প্রথম লেখা... ছড়া দিয়েই লেখা শুরু করলাম। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন… আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম...মতামতের ভিত্তিতে জানতে পারবো ভবিষ্যতে লিখবো কি না?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন