খবর > বিশ্ব > ‘স্যাভিল’র যৌন নিপীড়নের শিকার দুই শতাধিক’
‘স্যাভিল’র যৌন নিপীড়নের শিকার দুই শতাধিক’
. রয়টার্স
Published: 11 January 2013 08:41 PM Updated: 11 January 2013 09:20 PM
1 / 1
প্রয়াত ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক জিমি স্যাভিল ছয় দশক ধরে দুই শতাধিক ব্যক্তিকে যৌন নিপীড়ন করেছেন।
515
0
0 Print Friendly and PDF
পুলিশের তৈরি এক প্রতিবেদনে রোববার জানা গেছে, তিনি বিবিসি ও স্বেচ্ছাসেবক হিসাবে বিভিন্ন হাসপাতালগুলোতে কাজ করার সময় এসব নিপীড়নের ঘটনা ঘটিয়েছেন।
স্যভিলের হাতে নিপীড়িতদের মধ্যে ৭৩ শতাংশের বয়স ১৮ বছরের নিচে এবং ৮২ শতাংশ নারী। আর সর্বোচ্চ ৪৭ ও সর্বনিম্ন ৮ বছরের শিশুও নিপীড়িত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কমান্ডার পিটার স্পিন্ডলার সাংবাদিকদের বলেছেন, “স্যাভিলের অপরাধের বিশদ প্রমাণ আছে, তিনি শিকারি ও সুযোগসন্ধানী”।
১৯৭০ ও ৮০’র দশকের বিবিসির বড় তারকাদের একজন স্যাভিল দরিদ্র-সেবার জন্য ব্রিটেনের রানীর কাছ থেকে নাইট উপাধি পান। ২০১১ সালে তিনি মারা যান।
তিন মাস আগে একটি টেলিভিশন ডকুমেন্টারিতে তার বিরূদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গোয়েন্দারা এ বিষয়ে তদন্ত শুরু করে।
শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, তিনি দেশজুড়ে ৩৪টি ধর্ষণসহ ২১৪টি যৌন অপরাধমূলক কাজ করেছেন।
স্যাভিল প্রথম ১৯৫৫ সালে উত্তরাঞ্চলীয় ম্যানচেস্টার শহরে এবং সর্বশেষ ২০০৯ সালে যৌন নিপীড়নের ঘটনা ঘটিয়েছেন বলে ওই প্রতিবেদন থেকে জানা গেছে।
১৯৬৫ সাল থেকে তিনি বিবিসি’তে যৌন নিপীড়ন শুরু করেন এবং সর্বশেষ নিপীড়নটি করেছেন ২০০৬ সালে ‘টপ অব দ্যা পপস’ নামক জনপ্রিয় সাপ্তাহিক সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানটিতে।
প্রতিবেদনে বলা হয়েছে, “এ ব্যাপারটি এখন পরিস্কার স্যাভিল সাধারণের চক্ষু ফাঁকি দিয়েছেন এবং ছয় দশক ধরে তিনি তারকা খ্যাতি কাজে লাগিয়ে এবং তহবিল গঠন কার্যক্রমের মাধ্যমে দুস্থ মানুষদের মধ্যে নিজের অনিয়ন্ত্রিত প্রবেশাধিকার তৈরি করেছেন।”
স্যাভিলের বিরূদ্ধে এসব যৌন নিপীড়নের তথ্য ফাঁসের পর বিবিসি’তে কয়েক সপ্তাহ ধরে বিশৃঙ্খলা দেখা দেয় যাতে দাযিত্ব নেয়ার ৫৪ দিনের মাথায় গত বছরের ১১ নভেম্বর পদত্যাগ করেন ব্রিটিশ সংবাদমাধ্যমটির মহাপরিচালক।
‘স্যাভিল’র যৌন নিপীড়নের শিকার দুই শতাধিক’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
আর্কাইভ থেকে: সেই গণিকা

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।