somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার চিত্র: বই দেখে পরীক্ষা দেয়া এনালগ কাজ; ডিজিটাল বাংলাদেশে তাই sms দেখে পরীক্ষা!!!!!!!!

০১ লা জুন, ২০১৩ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. পূর্বকথা: অগ্রণী ব্যংকের নিয়োগ পরীক্ষা শুক্রবার বিকাল ৪.০০ টায়। থাকি ফেনীতে। শুক্রবার সকাল ৬.০০ টায় রওনা দিলাম।ফেনী থেকে ঢাকা যেতে গড়ে ৫ ঘন্টা লাগে। ১০ ঘন্টা সময় নিয়ে বের হলাম। “আগে আগে” পৌছে যেতে চাই। পরীক্ষা বলে কথা! এত সাবধানতা কাজে লাগল। গৌরীপুর – দাউদকান্দিতে মহা জ্যাম। তিনটার কিছু আগে পরীক্ষা কেন্দ্রে পৌছলাম। সরকারী তিতুমীর কলেজ, মহাখালী।
২. শুরুর আগে: হাজার হাজার পরীক্ষার্থী। এত পরীক্ষার্থী দেখেই বোধহয় কর্তৃপক্ষ এক ঘন্টার আগেই গেট খুলে দিয়েছে। চা খেয়ে কিছু সময় পার করে হলে ঢুকলাম। নির্ধারিত সিটে বসে পরীক্ষা শুরুর জন্য অপেক্ষা করছি। এসময় কয়েক জনের কাজকারবার দেখে ছোট বেলায় ফিরে গেলাম। স্কুলে থাকতে সামনের বেঞ্চে সিট পড়লে বেঞ্চ তুলে পিছনে নিয়ে যাওয়া হত। নিয়োগ পরীক্ষায় এমন হতে পারে ভাবাটা কষ্টকরই বটে। সেই অভুতপূর্ব দৃশ্যই দেখলাম! আসলে তখনো দৃশ্যের অনেকটা বাকি! পরীক্ষার উত্তরপত্র দেওয়া হয়ে গেছে এমন সময় ৪-৫ জন ছেলে সম্ভবত তিতুমীর কলেছের ছাত্র এবং আরও বেশী সম্ভবত ছাত্রলীগের ক্যাডার হলে ঢুকে নির্দিষ্ট কিছু পরীক্ষার্থীর কাছে গিয়ে বারবার অভয়বানী দিচ্ছিল। পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকদের কাছে গিয়ে “স্যার একটু দেখবেন। এরা আমাদের লোক” বলে প্রচ্ছন্ন হুমকি দিল।কোন নিয়োগ পরীক্ষার হলে এভাবে প্রকাশ্যে বাইরের লোক ঢোকাও এই প্রথম দেখলাম!
শুরু: পরীক্ষা শুরু হল। কিন্তু একি! প্রশ্নের কোন সেট কোড নেই। সবার এক প্রশ্ন। এদিকে ছোট বেঞ্চে বসাইছে তিনজন করে! কর্তৃপক্ষ বোধহয় আমাদের “টিমওয়ার্ক” এর উপযোগী করে গড়ে তুলতে চাইছে পরীক্ষার সময় থেকেই! নাটকের চূড়ান্ত দৃশ্য শুরু হল এরপরই আমার রোল ...১০০ ঠিক তার পরের জন দেখি বড় স্ক্রিণের মোবাইল বের করে বৃত্ত ভরাট করছে! আহারে ডিজিটাল বাংলাদেশ! বই দেখে নকল করা এনালগ কাম! আমরা না ডিজিটাল বাংলাদেশে! বাইরে সেই ৪-৫ জন ক্যাডার বারান্দায় দাড়িয়ে হৈচৈ করছে। বন্ধ দরজায় লাথি মেরে ভীতিকর পরিবেশ তৈরী করছে। মনে পড়ল বেয়ন্ড দ্যা গেট (শুটিং ডগস) ছবির কথা!
৩. শেষ কথা: গতকাল ঢাকায় থেকে আজ আবার ফেনী চলে এলাম। বিভিন্ন জন আমার মতই অভিজ্ঞতা শেয়ার করছেন দেখলাম। এত কষ্ট করে এত টাকা খরচ করে ঢাকায় গিয়ে ব্যাংকের নিয়োগ পরীক্ষা দিলাম নাকি কারও সাজানো চিত্রনাট্যে অভিনয় করলাম?
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×