somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্তিত্ব সংকটে মুসলিম জাতি

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জঙ্গিবাদ দ্বারা ইসলামি রাষ্ট্র কায়েম করা হয়েছিল , কিন্তু টিকানো যায়নি । এখন আবার কাঠমোল্লারা ইসলামি রাষ্ট্র কায়েমের জন্য উঠেপড়ে লেগেছে , আল্লাহর কসম করে বলছি , এটাও চরমভাবে ব্যার্থ হবে ।



প্রিয় মুসলিম সামনে অগ্রসর হও , কাঠমোল্লাদের কথাকে সম্পূর্ণরুপে এভয়েড করো । তা না হলে মুসলিম জাতি চরমভাবে অস্তিত্ব সংকটে পরবে ।



কাঠমোল্লারা সুন্নত মুস্তাহাব নিয়ে চরম ভয় দেখিয়ে ইসলামকে এখন চামড়ার উপরে উঠিয়ে ফেলেছে । প্রায় এক হাজার বছর পূর্বে এমন অবস্থা হয়েছিল , তখন মহান গাজ্জালী ইসলামকে অন্তরে প্রবেশ করিয়েছিলেন । আলহামদুলিল্লাহ এখন একজন তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন এবং তিনিও ইসলামকে অন্তরে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ । অতঃপর তিনি ইসলামের ব্যাপক সংস্কার করবেন ।



প্রিয় মুসলিম কাঠমোল্লাদের কথায় ঘরে বন্দী থেকে দুরাকাত নফল নামাজ আদায় করলেই মুসলমানদের মুক্তি সম্ভব না । অবশ্যই মুসলমানদের অর্থনীতিকে বড় করতে হবে এবং আধুনিক অস্ত্র তৈরি করতে হবে । তবেই মুসলমানদের মুক্তি হতে পারে ।



আর এজন্য সব মুসলিমকে পৃথিবীর সকল ব্যাংকিং কার্যক্রম গ্রহন করতে হবে । দুই একটি ব্যাংককে ইসলামি নাম দিয়ে মুসলমানদেরকে বরং ধ্বংস করা হচ্ছে । কারন সব দেশে তো ইসলামি ব্যাংক নেই । তাই সকল মুসলিমকে সকল ব্যাংকিং কার্যক্রম গ্রহন করতে হবে এবং মুসলমানদের অর্থনীতি বড় করতে হবে । এটাই এখন মুসলমানদের জিহাদ এবং এটা ফরজ । এটা না করলে মুসলমানরা ক্রমান্বয়ে অমুসলিমদের নিকট দাসে পরিণত হবে এবং অমুসলিমরা যা আদেশ করবে মুসলমানগন তখন তাই করতে বাধ্য হবে । আর কাঠমোল্লাদের তখন হা করে তাকানো ছাড়া কিছুই করার থাকবে না । তাছাড়া গভীরভাবে দেখলে , এখনই প্রায় সে অবস্থা চলে এসেছে ।



এনজিওগুলোর সেবাও গ্রহন করতে হবে । তবে ব্যাক্তি সুদ সম্পূর্ণ হারাম । কারণ এটা পুরোটাই ক্ষতিকর এবং কোন দেশ এটাকে অনুমোদন দেয় না । আর টিভি নেট দেখে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে । রাষ্ট্রে শরিয়ত প্রতিষ্ঠা করা হারাম জানতে হবে । কারণ মানুষ এখন অত্যন্ত দুর্বল এবং রাষ্ট্রে শরিয়ত থাকলে মানুষের ইখলাস থাকবে না , বরং মানুষ লোক দেখানো ধার্মিক হয়ে যাবে , যা সম্পূর্ণ হারাম । অতঃপর আমল নিয়ে বেশি ভয় দেখানো যাবে না । বরং ফরজ ওয়াজিবের পর বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে । তারপর সারা বিশ্বে মাহাথির , এরদোয়ান এবং ইমরান খানের মতো নেতা তৈরি করতে হবে ।



ধর্মকে সহজভাবে প্রচার করার জন্য রাসুল সাঃ সর্বদা চেষ্টা করতেন এবং আল্লাহর নিকট সহজ ইসলাম চাইতেন । আর বর্তমান সময়ে এটাই সবচাইতে বড় সুন্নত । যা পালন করে গেছেন ইমামে আযম আবু হানিফা রহঃ । হে মুসলিম জাতি কাঠমোল্লাদের কঠিন ইসলাম ছাড়ো , মৌলবাদকে ছাড়ো , বরং সহজ ইসলামকে গ্রহন করো এবং সংস্কারকে গ্রহন করো । তবেই পৃথিবীতে শান্তি আসবে , নচেৎ মুসলিম জাতি চরমভাবে অস্তিত্ব সংকটে পরবে ।



( ডাঃ আকন্দ ) ।



৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×