somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যভিচারের প্রতিকার

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যভিচার বা ধর্ষণের সংজ্ঞা ইসলামে এবং আধুনিক সভ্যতায় , আকাশ পাতাল ব্যবধান । আধুনিক সভ্যতার সংজ্ঞা দিয়েও পৃথিবীর অনেক দেশ ভালো আছে । তার কারণ হলো সে দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীগন সৎ নীতিবান ও গনতান্ত্রিক ।



মোটকথা একটা দেশে প্রধান দুটি দল যদি সৎ নীতিবান ও গনতান্ত্রিক হয় , তবে বাংলাদেশ ও ভারতের মতো দেশে ধর্ষণ হবে না । বাংলাদেশ ও ভারতের মতো দেশে রাজনৈতিক সমঅধিকার নিশ্চিত হয় নাই , বিশেষ করে বাংলাদেশে মোটেও রাজনৈতিক সমঅধিকার নেই । বলা চলে বাংলাদেশ ও ভারতে গনতন্ত্র হুমকির সম্মুখীন । আলাদা করে বলতে গেলে বাংলাদেশের গনতন্ত্র পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। একটা দেশে শতভাগ গনতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেখানে সৎ ও নীতিবান রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে এবং দেশ থেকে সকল অন্যায় ও অনাচার দূর হবে এবং সকল ধর্ষণ বন্ধ হবে ।



ইউরোপ আমেরিকায় গনতন্ত্র থাকলেও মুসলিম দেশসমূহে ঐ মানের গনতন্ত্র নেই কেনো ? এর উত্তর হলো - ইউরোপ আমেরিকায় ইবলিশ ও তার বাহিনীর কার্যক্রম একেবারেই কম । তাই তারা সৎ ও নীতিবান হয় , কিন্তু আত্মশুদ্ধির অভাবে এবং নফসের খাহেশাতে তারা সর্বোচ্চ অশ্লীল হয় এবং অশ্লীলতার সাগরে গা ভাসিয়ে দেয় । এজন্যই পীরের মাধ্যমে আত্মশুদ্ধ হওয়া প্রতিটি মুসলমানের জন্য ফরজ ।



ইবলিশ ও তার বাহিনী মুসলিম দেশসমূহের নেতৃবৃন্দকে সর্বদা অন্যায় ও দুর্নীতি শেখাতে থাকে । কারণ ইবলিশ জানে , একটা দেশকে ধ্বংস করতে চাইলে তার নেতৃবৃন্দকে ধ্বংস করলেই হলো , আর অন্য কিছুর দরকার নেই । অতএব এখন যদি মুসলিম দেশসমূহকে বাঁচাতে চাও , তবে সেই দেশের নেতৃবৃন্দকে ইবলিশ ও তার বাহিনী চিনতে হবে এবং ইবলিশের চাইতে বেশি শক্তি নিয়ে চলতে হবে , আর তাতেই ইবলিশ ও তার বাহিনীকে পরাজিত করা যাবে ।



এখন প্রশ্ন হলো , ইবলিশকে চিনবো কিভাবে এবং ইবলিশের চাইতে বেশি শক্তি পাবো কোথায় । এর উত্তর হলো , হক অলীদের নিকট । যতক্ষণ পর্যন্ত না মুসলিম দেশসমূহের নেতৃবৃন্দ হক অলীদের নিকট গিয়ে আত্মশুদ্ধি না করবে , ততক্ষণ পর্যন্ত মুসলিম দেশসমূহে টেকসই গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে না । কারণ হক অলীগন , নেতৃবৃন্দকে প্রথম সবকেই বলবেন যে , সরকারে থাকার চাইতে বিরোধী দলে থাকা বেশি সওয়াবের কাজ , কারণ বিরোধী দলে থাকলে নিশ্চিন্তে বেশি বেশি ইবাদত করা যায় এবং সরকারে থাকলে জাহান্নামি হওয়ার সম্ভাবনা বেশি থাকে । কারণ সরকারে থাকলে লক্ষ কোটি লোকের দায়িত্ব পালন করতে হয় ।



আফসোসের বিষয় হলো , হক অলীও নেই ( প্রকাশ্যে ) , আর মুসলিম দেশসমূহে শান্তিও নেই । বর্তমানে প্রকাশ্যে যারা হক অলী দাবি করেন , তারা আসলে নিজেকে খোদা দাবি করেন ( নাউজুবিল্লাহ ), কারণ তাদের মুরিদরা হাজার মাইল দূরে থাকলেও পীরসাবকে ভয় করে সকল ইবাদত করে , অথচ কর্তব্য হলো আল্লাহকে ভয় করে সকল কাজ করা । তাছাড়া তারা সুন্নত মুস্তাহাব আমলকে ফরজের চাইতেও বেশি মূল্যায়ণ করেন , যদিও বর্তমানে মানুষ পূর্বের তুলনায় হাজার গুণ বেশি দুর্বল । তারপরও ভন্ডরা নিজেদের ব্যাবসাকে ঠিক রাখার জন্য মুরিদদেরকে ভয়ে তটস্থ রাখে । অপরদিকে এমন কিছু ভন্ড পীর আছেন , যাদের নিকট গেলে তেমন আমল করা লাগে না , তারা টাকার বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করেন ( নাউজুবিল্লাহ ) ।



মুসলিম দেশসমূহের প্রধান প্রধান রাজনীতিককে অবশ্যই হক অলীর খোঁজ করতে হবে এবং তার কথামতো চলতে হবে , তবেই দেশে পূর্ণ গনতন্ত্র প্রতিষ্ঠা পাবে এবং ফলশ্রুতিতে দেশে ভালো নেতা তৈরি হবে । তারপর দেশ থেকে সকল অন্যায় অত্যাচার ও ধর্ষণ দূর হবে ইনশাআল্লাহ ।



মোটকথা , বর্তমান পৃথিবীতে মুসলিমদের মাঝে শান্তি ফিরিয়ে আনতে হলে , ব্যাপক ক্ষমতাধর একজন হক অলীর ( মুজাদ্দিদের) প্রয়োজন । যার ব্যাপক আধ্যাত্মিক ক্ষমতার প্রভাবে মুসলমানরা আবার তাদের হারানো গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ । সম্ভবত তিনি প্রকাশমান ।



( ডাঃ আকন্দ ) ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×