পাকিস্তানে মুহাম্মদ কাসীম নামে চল্লিশোর্ধ্ব এক ব্যাক্তি দাবি করছে যে , সে আল্লাহকে ৫০০ বারের বেশি স্বপ্নে দেখেছে এবং মুহাম্মদ সাঃ কে ৩০০ বারের বেশি স্বপ্নে দেখেছে । তার স্বপ্নের বিষয়বস্তুগুলি প্রমাণ করে সে ইমাম মাহদি , যদিও সে নিজে দাবি করে না । বরং তার সমর্থকরাই সর্বোচ্চভাবে প্রমাণ করতেছে , সে ইমাম মাহদি ।
চরম সত্য হলো , ইমাম মাহদি এখনো পৃথিবীতে আসে নাই । কারণ ইমাম মাহদি পাকিস্তানে নয় , বরং মদীনায় আসবেন এবং তার নাম হবে শুধু মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ । কিন্তু মুহাম্মদ কাসীমের পিতার নাম করিম । যা সহীহ হাদিস দ্বারা মিলে না । অতএব তাকে যে ইমাম মাহদি বলবে , তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে ।
তাছাড়া তার স্বপ্নগুলি কখনোই বাস্তবায়িত হবে না । আর এতে প্রমাণিত হয় তার অধিকাংশ স্বপ্ন মিথ্যা । তার স্বপ্নগুলির অধিকাংশই কোরান হাদিসের সাথে মিলে না , সেহেতু তার স্বপ্নগুলি পরিত্যাজ্য । অতএব মুহাম্মদ কাসীমের স্বপ্নগুলি বিশ্বাস করা যাবে না ।
ইমাম মাহদি আসার পরিবেশ এখনো তৈরি হয় নাই । ইমাম মাহদি আসার পূর্বে সারা পৃথিবী অন্যায় অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে । অতঃপর ইমাম মাহদি এসে , ন্যায় ইনসাফ দ্বারা সারা পৃথিবী পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ ।
( জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


