somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিশ্রিত আমল

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল কোরানের ৯ নম্বর সুরা আত-তাওবাহ এর ১০২ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন - এমন অনেক লোক আছে , যারা মিশ্রিত আমল করেছে , ভালো ও মন্দ কাজের মিশ্রিত আমল এবং পরে তওবা করেছে, আশা করা যায় আল্লাহ তাদের ক্ষমা করবেন ।



বিভিন্ন তাফসির গ্রন্থে এই আয়াত সম্বন্ধে বলা হয়েছে যে , এটা কয়েকজন সাহাবীর যুদ্ধে না যাওয়ার কারণে অবতীর্ণ হয়েছে । তবে তাফসিরকারকগন এটাও বলেছেন যে , মিশ্রিত আমলের উদাহরণটা কিয়ামত পর্যন্ত সকল লোকের জন্য প্রযোজ্য হবে ।



বর্তমান পৃথিবীতে অনেকে নামাজও পড়ছে পাশাপাশি পাপ কাজও করছে অথবা নামাজের ভিতরও পাপ চিন্তা করছে । উপরোক্ত আয়াত অনুযায়ী তাদের একেবারে হতাশ হওয়ার কিছু নেই । শেষে তওবা করলে বা তওবা করার ইচ্ছা রাখলে , আল্লাহ তাকে মাফ করবেন ইনশাআল্লাহ । আর এই একবিংশ শতাব্দীতে বা এই অশ্লীল যুগে মিশ্রিত আমল একেবারেই স্বাভাবিক । কিন্তু সর্বদা একনিষ্ঠ আমলের চেষ্টা করতে হবে এবং একদিন সে সফল হবে ইনশাআল্লাহ ।



মোটকথা হলো - এখন মানুষ একেবারেই দুর্বল । তাই প্রথমে - তোমার আকিদা আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী করো এবং পরে তুমি যতো বড়ো পাপই করো না কেনো , পাশাপাশি ইবাদত করে যাও এবং অনেক বেশি ইবাদত করে যাও , অন্য কারো সমালোচনায় মনঃক্ষুণ্ন হইও না এবং কোনোভাবেই ইবাদত ছেড়ো না , যদিও অনেক বড়ো পাপের কাজ করতে থাকো । তবে পাপ কাজ থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে । একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ । কিন্তু সৃষ্টির হক কোনোভাবেই নষ্ট করা যাবে না ।



ইউরোপ আমেরিকার মুসলমানদের বলবো - তুমি যেমন জীবনযাপনই করো না কেনো , পাশাপাশি ইবাদত করে যাও । তবে মানুষের হক নষ্ট করো না এবং মানুষের মনে কোনো দুঃখ দিও না । এমনকি এক টাকার হকও নষ্ট করো না এবং সামান্যতম মনে কষ্ট দিও না । অতঃপর পাপ থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে । ইনশাআল্লাহ আশা করা যায় , মহান আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এবং জান্নাত দান করবেন ।



( জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×