জানিনা তারেক রহমানের প্রধান বুদ্ধিদাতা কে। যে ইসলামি দলগুলো তারেক রহমানকে ক্ষমতায় আসতে সাহায্য করলো, তারেক রহমান এখন তাদেরকে ক্ষেপিয়ে তুলছেন। তাছাড়া এই কাজগুলো তারেক রহমান নিজ উদ্যোগেও করতে পারেন। তার প্রথম বড়ো ভুল হলো - একজন লা মাজহাবীকে ধর্ম প্রতিমন্ত্রী বানানো। যদিও ইসলামি দলগুলোকে কিছু বুঝিয়ে ম্যানেজ করেছেন, কিন্তু তাদের ক্ষোভ প্রশমিত হয় নাই। যেটা তারেক রহমান ভবিষ্যতে বুঝবেন।
তারেক রহমানের দ্বিতীয় ভুল, বিএনপি সারা দেশেই মব করছে, যা দূর করতে তেমন কোনো জোরালো ভূমিকা বিএনপির নেই। এটার ফলাফল নগদ পাবে বিএনপি, সামনের স্থানীয় সরকার নির্বাচনে। আমি আমার পরিবার এবং আমার আত্মীয় সহ বেশির ভাগ মানুষ বিএনপির মবের শিকার। তারেক রহমান ব্যাক্তিগতভাবে সর্বদা ভালো কাজ করার চেষ্টা করেন এবং বিনয়ী। কিন্তু আপনি পুরো দলের প্রধান। পরকালে আপনাকে সবার হিসাব দিতে হবে, শুধু নিজের কাজের হিসাব দিয়ে পার পাবেন না।
তারেক রহমানের তৃতীয় ভুল হলো ভারতের সাথে সম্পর্ক না থাকা। এই সুযোগ বিরোধী দল নিলে আপনি চরম বিপদে পড়ে যাবেন। এনসিপি জামাতকে মোকাবেলা করতে চাইলে, আপনার ভারতের সহযোগিতা লাগবে। সেক্ষেত্রে বিরোধী দলের আগে, আপনার সম্পর্ক তৈরি করা লাগবে। আপনি কি চান, সেটা নিয়ে ভারতের সাথে আলাপ করুন, দরকষাকষি করুন। কিন্তু একেবারে বাদ দিয়ে চলতে পারবেন না।
এনসিপির ছেলেরা স্বৈরাচার তাড়িয়েছে, ভালো কথা, কিন্তু এখন মন যা চায় তাই করবে তা হবে না। যেটা আইনিভাবে মোকাবেলা করা যায়, সেখানে তাই করতে হবে এবং যেখানে আইন কাজ করে না, সেখানে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। নচেৎ এই ছেলেরা দেশের পরিবেশ বিষাক্ত করে ফেলবে, যেখানে বিএনপি এবং সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাবে।
প্রথম কথায় আসি, লা মাজহাবী ধর্ম প্রতিমন্ত্রীর দপ্তর যতো তাড়াতাড়ি পাল্টাবেন, তত তাড়াতাড়ি আপনার মঙ্গল হবে ইনশাআল্লাহ। এখন মানুষ কাউকে মানতে চায় না, অথচ আবুবকর রাঃ উমর রাঃ সহ সব সাহাবীর পৃথিবীর সর্বোচ্চ মাপের আত্মসম্মান ও ব্যাক্তিত্ব ছিলো, তারপরও তারা রাসুল সাঃ কে নিজ পিতামাতার চাইতে ট্রিলিয়ন গুণ বেশি সম্মান করতেন, আর আপনারা একজন আলেমের কথা বা হক পীরের কথা শুনতে পারেন না। যদিও এখন হক পীর বা হক আলেম নাই বললেই চলে। কিন্তু পূর্ববর্তীদের কথা মেনে চলুন। প্রিয় বিএনপি লা মাজহাবীদের মানবেন না, তা না হলে ইহকাল এবং পরকাল ধ্বংস হয়ে যাবে।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





