somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

উত্তর আমেরিকাতে প্রথম উপনিবেশ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্প্যানিশরাই প্রথম ইউরোপিয়ান, যারা উত্তর আমেরিকাতে উপনিবেশ স্থাপন করেছিল. ১৫২৬ সালে এক জন স্প্যানিশ, যার নাম লুকাস ভাজকজ দে আয়লন, ক্যারোলিনাতে প্রথম উপনিবেশ স্থাপনের উদ্যোগ নিয়েছিল. তার আরেকটা উল্লেখযোগ্য কাজ হল, সেই প্রথম উত্তর আমেরিকাতে কাফ্রি ক্রীতদাস আমদানি করে. তার উপনিবেশ স্থাপনের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়. বহু স্প্যানিশ অসুখ-বিসুখে মারা যায় এবং যারা বেঁচে যায়, তারা উপনিবেশ ত্যাগ করে চলে যায়.
১৫৬৫ সালে ফ্লোরিডার সেন্ট অগাস্টিন পেদ্রো মেনেন্ডেজ দে এভিলেস নামের আরেক স্প্যানিশ নতুন এক উপনিবেশ স্থাপন করে, যা ইউরোপিয়ানদের স্থাপন করা একটা স্থায়ী উপনিবেশ--এটাই বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র।

উত্তর আমেরিকাতে উপনিবেশ স্থাপনের জন্যে ইংরেজদের মধ্যে প্রথম উদ্যোগ নেয় স্যার হামফ্রের গিলবার্ট নামের এক ব্যক্তি। ১৫৭৮ সালে রানী এলিজাবেথ উপনিবেশ স্থাপনের জন্যে তাকে অনুমতি দেন। ১৫৮৩ সালে গিলবার্ট ছোট্ট একটা নৌবহর নিয়ে নিউফাউন্ডল্যান্ড থেকে যাত্রা শুরু করেন। কিন্তু কিছু দিন পরই গিলবার্ট অভিযান পরিত্যাগ করেন কারণ তিনি গন্তব্য স্থান হারিয়ে ফেলেছিলেন।

কিছু দিন পরে তার সৎ ভাই ওয়াল্টার রেলেই আবার নতুন করে উদ্যোগ নেন। উপকূলবর্তী স্থলভাগ খুঁজার জন্যে ১৫৮৪ সালে তিনি দুইটি জাহাজ পাঠান। অবশেষে উপনিবেশ স্থাপন করার জন্য তারা উপযুক্ত স্থলভাগ খুঁজে পায়। ১৫৮৫ সালের জানুয়ারি মাসে রানী এলিজাবেথ, যিনি 'ভার্জিন কুইন" নাম পরিচিত ছিলেন তার নামে ওই উপনিবেশের নাম ভার্জিনিয়া রাখার নির্দেশ দেন।রিচার্ড গ্রেনভিলের নেতৃত্বে ১৫৮৫ সালের এপ্রিল মাসে এক অভিযান পরিচালনা করা হয়। তারা ১৫৮৫ সালের জুলাই মাসে এখানে পৌঁচে। গ্রেনভিল তার সাথে আসা লোকজনদেরকে রোয়ানক আইল্যান্ডে রেখে আরো লোক ও রসদ আনার জন্য আবার ইংল্যান্ডে ফিরে আসেন। তিনি যখন ইংল্যান্ডে ফিরে আসেন তখন উপনিবেশে রসদের ঘাটতি দেখা দেয়। ফলে ১৫৮৬ সালে উপনিবেশের অধিবাসীরা ভার্জিনিয়াকে পরিত্যাগ করে ইংল্যান্ডে চলে আসে।

জন হোয়াট নামের আরেকজন ১৫৮৭ সালে উপনিবেশ স্থাপন করার জন্য উদ্যোগ নেন. তিনি বেশ কিছু পুরুষ, মহিলা ও শিশু নিয়ে ভার্জিনিয়া যাত্রা করেন। তিনি যখন ইংল্যান্ড আসেন রসদ সংগ্রহ করার জন্য, তখন ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, ফলে ১৫৯০ সালের আগে তিনি ভার্জিনিয়াতে ফিরে যেতে পারেন নি। তিনি ফিরে দেখেন ভার্জিনিয়া জনশূন্য, কে কোথায় গেছে কেউ বলতে পারেনা। এই উপনিবেশের ভাগ্যে কি ঘটেছিলো তা অজানা।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×