
দুর্গা পূজা উপলক্ষে ইন্ডিয়ার গৌহাটিতে ১০০ ফুট উঁচা একটা মূর্তি বানানো হয়েছে।
মূর্তিটা বাঁশের তৈরি, বানিয়েছেন নুরুদ্দিন আহমেদ নামের এক ব্যক্তি।
দুর্গা মূর্তির সাথে আরো কয়েকটা মূর্তি থাকে। তার মধ্যে একটা হল -- অসুর। অসুর হল দৈত্য। সে খারাপের প্রতীক। হিন্দু বিশ্বাস অনুসারে দুর্গা অসুরের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করে, পৃথিবীতে শান্তি স্থাপন করেন।
গৌহাটির পূজা মণ্ডপেও এই থিমটাই ছিল। সাধারণত অসুরের মূর্তিটাতে অসুরের গোঁফ থাকে কিন্তু মুখে কোন দাড়ি নাই, টুপিও নাই। এক হাতে তরবারি আরেক হাতে সাপ। বড় বড় চোখ করে দুর্গার সাথে যুদ্ধে লিপ্ত। কিন্তু এখানে ব্যতিক্রম হিসাবে প্রথম বারের মত অসুরের মাথায় টুপি এবং মুখে দাড়ি রাখা হয়। দুর্গার পায়ের নিচে পরজয়ের ভঙ্গিতে পরে আছে। হঠাৎ করে দেখলে মনে হবে একজন মুসলমান মওলানা দুর্গার পায়ের নিচে পরে আছে।
উদ্দেশ্য কি?
অসুরকে মুসলমান হিসাবে চিহ্নিত করা?
না কি, দৈত্য হিসাবে মুসলমানদের পরিচিত করে বিশ্বব্যাপী মুসলমানদের উপর কালিমা লেপন করা?
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



