
সুররাট হাউস বা মেরি সুররাট হাউস। প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের হত্যাকারী জন উইলক্স বুথ এই বাড়িতে বসে প্রথমে আব্রাহাম লিংকনকে অপহরণ এবং পরে হত্যার ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্রের সাথে এই বাড়ির মালিক মেরি সুররাট এবং তার ছোট ছেলে জন সুররাট জড়িত ছিল। তবে মেরি সুররাটের জড়িত থাকার বিষয়টা এখনো বিতর্কিত। সামরিক আদালতের বিচারে মেরি সুররাটের মৃত্যুদণ্ড হয়। তিনিই যুক্তরাষ্ট্রে প্রথম মহিলা যার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মেরি সুররাট

সুররাট হাউস ট্রেভার্নের ফ্রন্ট ডেস্ক
ছেলে জন সুররাট ঘটনার পরে কানাডার মন্ট্রিয়লে পালিয়ে যায়। তার মা, মেরি সুররাটের মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত ঐখানেই লুকিয়ে ছিল। মন্ট্রিয়ল থেকে কুইবেক এরপর নাম পরিবর্তন করে যুক্তরাজ্যের লিভারপুলে চলে যায়। সেখান থেকে ইতালি। কিন্তু ভাগ্য খারাপ, তার এক বন্ধু সেখানে তাকে চিনে ফেলে। সে কর্তৃপক্ষকে খবর দিলে জনকে গ্রেফতার করে ইতালির এক কারাগারে রাখা হয়। সেখান থেকে আরেক বন্ধুর সহায়তায় সে পালতে সক্ষম হয়। সে কানাডার নাগরিক পরিচয়ে মিশরের আলেক্সজান্ড্রিয়াতে চলে যায়। সেখানে সে যুক্তরাষ্ট্রের আর্মির দ্বারা আবার গ্রেফতার হয়। মিশরের আলেক্সজান্ড্রিয়া থেকে তাকে ওয়াশিংটন ডিসিতে নিয়ে আসা হয়।

ট্রেভার্নের মূল্য তালিকা

মেরি সুররাটের বিচার হয়েছিল সামরিক আদালতে। কিন্তু ছেলে জন সুররাটের বিচার হয়েছে ম্যারিল্যান্ডের সিভিল কোর্টে। বিচার শেষে ৮জন জুড়ি তাকে নির্দোষ এবং ৪জন জুড়ি দোষী ঘোষণা করে। ফলে সংখ্যাগরিষ্ঠ রায়ে সে নির্দোষ হিসাবে মুক্তিলাভ করে।






অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
