somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

গুগলকে ৫.১ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি: ইন্টারনেট
এন্টিট্রাস্ট আইন ভঙ্গের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন গুগলকে ৫.১ বিলিয়ন ডলার জরিমানা করেছে। আরো নির্দেশ দিয়েছে যে গুগলকে তার ব্যবসার ধরণ ৯০ দিনের মধ্যে পরিবর্তন করতে হবে। গুগলের এন্ড্রোইড অপারেটিং সফটওয়্যার বিশ্বের শতকরা ৮০ ভাগ স্মার্টফোনে ব্যবহৃত হয়। শুধুমাত্র গত বছরই ১.২৫ বিলিয়ন এন্ড্রোইড মোবাইল সেট বিক্রি হয়েছে।

গুগল এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আপিল করার আগে জরিমানার পুরা ৫.১ বিলিয়ন ডলার একটা একাউন্টে জমা রাখতে হবে। আপিলে গুগল হেরে গেলে জরিমানার টাকাটা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলি ভাগ করে নিয়ে নিবে।

রায়ে আরো বলা হয়েছে, গুগল যদি তার ব্যবসার ধরণ ৯০ দিনের মধ্যে পরিবর্তন না করে তাহলে তার বিশ্বব্যাপী ব্যবসার প্রতিদিনের আয়ের শতকরা ৫ ভাগ করে জরিমানা দিয়ে যেতে হবে।

ছবি: ইন্টারনেট
গুগলের বিরুদ্ধে অভিযোগ:
১. এন্ড্রোইড অপারেটিং সফটওয়্যার ইন্সটল করার সময় স্যামস্যাং, হুয়াওয়েই এবং এইচ টি সি কে গুগল বাধ্য করে গুগল সার্চ এবং ক্রোম ব্রাউজার ইন্সটল করতে। যাতে গুগলের অন্যান্য এপ্স গুলিতে ক্রেতারা সহজেই প্রবেশ করতে পারে।

২. এন্ড্রোইড অপারেটিং সফটওয়্যারের মধ্যেই আরো ১১টা গুগল এপ্স আগে থেকেই দেয়া আছে, যেমন সার্চ, ম্যাপ, জিমেইল, ইউ টিউব, গুগল প্লে, মিডিয়া স্টোর ইত্যাদি।

৩. গুগল হ্যান্ড সেট প্রস্ততকারকদেরকে প্রণোদনা বা ভর্তুকি প্রদান করে।

ছবি: ইন্টারনেট
ইউরোপিয়ান ইউনিয়নের প্রস্তাব:
১. গুগল এন্ড্রোইড অপারেটিং সফটওয়্যারের মধ্যে অন্য কোন এপ্স ঢুকাতে পারবে না।

২.হ্যান্ড সেট প্রস্ততকারকদেরকে প্রণোদনা বা ভর্তুকি প্রদান করতে পারবে না।

৩. হ্যান্ড সেট প্রস্ততকারকদেরকে গুগলের কোন এপ্স ইন্সটল করতে বাধ্য করতে পারবে না।

৪. বিকল্প প্রস্তাব হিসাবে বলা হয়েছে, হ্যান্ড সেট প্রস্ততকারকদেরকে অনুমতি দিতে হবে যাতে তারা নিজেদের মত করে এন্ড্রোইড অপারেটিং সফটওয়্যার ডেভোলাপ করতে পারে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×