
পুলিশ প্রধান রিচার্ড লী
নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট এক শহর নাম ক্রয়ডন।
জন সংখ্যা ৭৬৫ জন। একজন পুলিশ নিয়ে ক্রয়ডন পুলিশ ডিপার্টমেন্ট।
একজন পুলিশ, তিনিই পুলিশ প্রধান, তার নাম রিচার্ড লী।
গতকাল (ফেব্রুয়ারি ১৯, ২০২০) ক্রয়ডন টাউন বোর্ডের সভায় ক্রয়ডন পুলিশ ডিপার্টমেন্ট বিলুপ্তির আচমকা সিদ্ধান্ত হয় এবং পুলিশ প্রধান রিচার্ড লীকে বলা হয় তার পেট্রোল কারের চাবি, ইউনিফর্ম ইত্যাদি অবিলম্বে বুঝিয়ে দিতে।
মিটিং তখনো চলছিল কিন্তু এই সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে পুলিশ প্রধান রিচার্ড লী তার গাড়ির চাবি বোর্ডের কাছে হস্তান্তর করে, এবং তার ইউনিফর্ম খুলে টেবিলের উপর রেখে শুধুমাত্র আন্ডারওয়্যার পরে তুষার ঢাকা শীতের রাতে পায়ে হেটে বাসার দিকে রওনা হয়।
বোর্ড মেম্বাররা অবাক হয়ে রিচার্ড লীকে জিজ্ঞাসা করে, "লী তুমি কি করছ?"
লী উত্তরে বলে, "তোমরা সিদ্ধান্ত নিয়েছ পুলিশ ডিপার্টমেন্ট বিলুপ্তির এবং পেট্রোল কারের চাবি, ইউনিফর্ম ইত্যাদি অবিলম্বে বুঝিয়ে দিতে। একটাকেই বলে 'অবিলম্ব'।
এই কথা বলে প্রাক্তন পুলিশ প্রধান রিচার্ড লী আন্ডারওয়্যার পরে কনকনে শীতের রাতে মিটিং থেকে বের হয়ে যায়।
এর মধ্যে কে যেন তার বউকে খবর দিয়েছে। বউ শুধুমাত্র আন্ডারওয়্যার পরা প্রাক্তন পুলিশ প্রধানকে রাস্তা থেকে তুলে বাসায় নিয়ে যায়।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



