
১. সুপার টুয়েসডে ডেমোক্রেটিক পার্টির জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বছরের মার্চ মাসের প্রথম মঙ্গলবারকে বলা হয় সুপার টুয়েসডে। সেই হিসাবে এই বছর অর্থাৎ ২০২০ সাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বছর এবং এই বছর মার্চ মাসের প্রথম মঙ্গলবার হচ্ছে ৩ তারিখ। ২০১৬ সালে মার্চ মাসের প্রথম মঙ্গলবার ছিল ১ তারিখ।
২. রিপাবলিকান এবং ডেমোক্রেটিক উভয় পার্টি আইওয়া ককাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের প্রাথমিক প্রক্রিয়া শুরু করে।
৩. এরপর সারা আমেরিকায় বিভিন্ন তারিখে বিভিন্ন স্টেটে প্রাথমিক নির্বাচন বা প্রাইমারি এবং ককাস হতে থাকে।
৪. কিন্তু এই সুপার টুয়েসডেতে উভয় পার্টি অনেকগুলি স্টেটে একই সাথে প্রাইমারি এবং ককাস আয়োজন করে।
৫. উভয় পার্টির প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের জন্য যে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে এবং তাতে যে সব ডেলিগেট বা প্রতিনিধি বিভিন্ন স্টেট থেকে অংশ নিবে, তার প্রায় এক-তৃতীয়াংশ এই সুপার টুয়েসডেতে নির্বাচিত হবে। ফলে এই দিন অনেকটা পরিষ্কার হবে কে হতে যাচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী।
৬. সুপার টুয়েসডের আগে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা এবং সাউথ ক্যারোলিনাতে প্রাইমারি বা ককাস অনুষ্ঠিত হয়েছে।
৭. সুপার টুয়েসডেতে প্রাইমারি এবং ককাস অনুষ্ঠিত হয়েছে ১৪টি স্টেট এবং একটা আমেরিকান টেরিটোরিতে। ১৪টা স্টেট হচ্ছে, এলাবামা, আরকানসাস, ক্যালিফর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেট্স, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, উটাহ, ভারমোন্ট এবং ভার্জিনিয়া। আর আমেরিকান টেরিটরি হচ্ছে, আমেরিকান সামোয়া।
৮. এই সুপার টুয়েসডেতে ডেমোক্রেটিক পার্টির ১,৩৫৭ জন ডেলিগেট জাতীয় কনভেনশনের জন্য নির্বাচিত হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



