somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

কেউ কি দুইবার করোনাভাইরাস আক্রান্ত হতে পারে?

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ কি দুইবার করোনাভাইরাস আক্রান্ত হতে পারে?

চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

কোন কোন স্বাস্থ্য বিশেষজ্ঞ মনে করেন যে পুনরায় সংক্রমণ ঘটে নাই বরং পরীক্ষায় ত্রুটি হওয়ার কারণে এই ধরণের পজিটিভ রেজাল্ট এসেছে।

ডাঃ অ্যান্টনি ফৌচি বলেছেন, "সম্ভবত যে একবার আক্রান্ত হন তার আর দ্বিতীয় বার হবে না। ডাঃ অ্যান্টনি স্টিফেন ফৌচি একজন আমেরিকান চিকিৎসক এবং ইমিউনোলজিস্ট। তিনি আমেরিকাতে ন্যাশনাল ইন্সটিটিউট অ্যালার্জি এবং সংক্রামক রোগের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।

লস অ্যাঞ্জেলস টাইমসের খবরে বলা হয় চিনে প্রায় ১০০ জনের মত রোগী যারা দ্বিতীয় বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

অন্তত একটা উদাহরণে দেয়া যায় এই মাসের শুরুর দিকে চীনের উহান শহরে একজন ৩৬ বছর বয়সী ব্যক্তি মারা গিয়েছিলেন, যাকে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়ার পর ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দেয়ার ৫ দিন পর সে পুনরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়। চীনের গুয়াংডং প্রদেশে স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন যে ঐ প্রদেশে ১৪ শতাংশ মানুষ পুনরায় আক্রান্ত হয়েছে।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এবং প্যাথলজি বিভাগের অধ্যাপক ফিলিপ তিরনো রয়টার্সকে বলেছেন, "একবার সংক্রমণ হয়ে গেলে ভাইরাসটি লক্ষণ প্রকাশ না করে সুপ্ত থাকতে পারে।তারপর যখন ভাইরাসটি ফুসফুসে প্রবেশ করবে তখন রোগ লক্ষণ দেখা যাবে।"

লস অ্যাঞ্জেলস টাইমসের মতে, দ্বিতীয়বারে পুনরায় সংক্রমণ অসম্ভব। তাদের মতে পরীক্ষা-নিরীক্ষার ত্রুটি থাকার ফলে রেজাল্ট নেগেটিভ আসাতে কোন রুগী সুস্থ হয়ে গেছে মনে করে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। পরে মনে করা হচ্ছে সে দ্বিতীয় বার আক্রান্ত হয়েছে। আসলে সে একবারই আক্রান্ত হয়েছে।

হংকংয়ের বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথের পরিচালক কেজি ফুকুদা লস অ্যাঞ্জেলস টাইমসকে বলেছেন, "কেউ যদি একবার কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হন, তাহলে ঐ ব্যক্তির সেই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক ভাবে কাজ করে তা হলে ওই ভাইরাস দ্বারা দ্বিতীয় বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই।"

ফুকুদা তার গবেষণাপত্রে বলেছেন, রোগী সুস্থ হয়ে যাওয়ার পর তার শরীরে ভাইরাসের কণা সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে, যা পরে পুনরায় পরীক্ষার সময় পজিটিভ দেখতে পারে। টেস্টে হয়তো পজিটিভ আসবে কিন্তু আসলে কোন ইনফেকশন নাই।"

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের হাউস ওভারসাইট ও রিফর্ম কমিটির এক শুনানিতে ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি এবং সংক্রামক রোগের পরিচালক অ্যান্টনি ফাউচিকে এই প্রশ্নটা জিজ্ঞাস করা হয়েছিল। তিন বলেছেন, "আমরা এটি আনুষ্ঠানিকভাবে প্রমাণ করতে পারি নি, তবে সম্ভবত অন্যান্য ভাইরাসের মতোই হবে। কারণ এটি অন্য ভাইরাসের মতো কাজ করে, কেউ সুস্থ হয়ে গেলে গেলে পুনরায় সংক্রামিত হবেন না।"
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×