somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

পঞ্চম খলিফা (আল-খুলাফা আল-রাশিদুন)

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অধিকাংশ মানুষ আল-খুলাফা আল-রাশিদুনের চারজন খলিফা সম্পর্কে জানলেই পঞ্চম খলিফা সম্পর্কে তেমন জানেন না। কারণ তার খিলাফত ছিল খুব অল্প সময়ের জন্য।

পঞ্চম খলিফা হাসান ইবনে আলী আল-মুজতবা আমির আল-মুমিনীন।

১. জন্ম ৬২৫ খ্রিস্টাব্দ ২ মার্চ (১৫ রমজান, ৩ হিজরী), মদিনা, হেজাজ, আরব (বর্তমান সৌদি আরব)।

২. রাসূল সল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন হাসান। তিনি দেখতে এবং স্বভাবচরিত্রে অনেকটা রাসূল (সাঃ) এর মত ছিলেন।

৩. ৭ বছর বয়স পর্যন্ত অর্থাৎ রাসূল (সাঃ) এর মৃত্যু পর্যন্ত তিনি রাসূল (সাঃ) এর কাছে বড় হয়েছেন।

৪. ৬৩১ সালের অক্টোবর মাসে (১০ম হিজরী) নাজরানের (বর্তমান সৌদি আরব)খ্রিস্টান প্রতিনিধিদের সাথে রাসূল (সাঃ) এর যে মিটিং হয় (হাদিস আল-মুবাহালা), এতে হাসান অংশগ্রহণ করেন।

৫. ৬৫৬ সালে (৩৬ হিজরী) আলী (রাঃ) খিলাফতের সময় আয়শা (রাঃ) বিরুদ্ধে উটের যুদ্ধে (বসরা, ইরাক) তিনি অংশগ্রহন করেন।

৬. ৬৫৭ সালে (৩৭ হিজরী) চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব এবং সিরিয়ার বিদ্রোহী গভর্নর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের মধ্যে সংঘটিত যুদ্ধ যা সিফ্ফিন যুদ্ধ নাম পরিচিত তাতে অংশগ্রহণ করেন।

৭. ৬৬১ সালের জানুয়ারী মাসে চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব আততায়ীর হাতে নিহত হলে তিনি পঞ্চম খলিফা (আল-খুলাফা আল-রাশিদুন) হিসাবে শাসন ক্ষমতা গ্রহণ করেন।

৮. সিরিয়ার বিদ্রোহী গভর্নর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান হাসান ইবনে আলীকে খলিফা হিসাবে মেনে নিতে অস্বীকার করেন এবং আত্মসমর্পনের জন্য সৈন্যবাহিনী পাঠান।

৯. দীর্ঘ আলোচনার পর খলিফা হাসান ইবনে আলী গভর্নর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের কাছে খিলাফতের ক্ষমতা হস্তান্তরের কিছু শর্ত প্রদান করেন।

১০. শান্তি চুক্তির শর্তসমূহ:

(ক) মুয়াবিয়া কুরআন ও সুন্নাহ মেনে চলবেন;
(খ) মুয়াবিয়ার উত্তরসূরি একটি কাউন্সিল (শুরা) দ্বারা নিযুক্ত করা হবে;
(গ) জনগণ নিরাপদ থাকবে এবং
(ঘ) হাসানের সমর্থকরা সাধারণ ক্ষমা পাবে।


১১. মুয়াবিয়া শর্তগুলি মেনে নিলে খলিফা হাসান গভর্নর মুয়াবিয়ার কাছে খিলাফতের ক্ষমতা হস্তান্তর করেন। ৬৬১ সালের অগাস্ট মাসে তিনি খলিফার পদ থেকে পদত্যাগ করেন।

১২. পদত্যাগের পর তিনি কুফা থেকে মদিনাতে ফিরে এসে বসবাস করতে থাকেন। তিনি আর রাজনীতিতে অংশগ্রহণ করেন নাই।

১৩. পদত্যাগের (৬৬১ সাল) ৯ বছর পর ৬৭০ সালে ২ এপ্রিল (৫০ হিজরী) মদিনাতে মৃত্যুবরণ করেন।

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪১
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×