somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব রক্তদাতা দিবস-২০১২ উপলক্ষে ইবি তারুণ্য’র ৭ দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন

০১ লা জুলাই, ২০১২ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব রক্তদাতা দিবস-২০১২ উপলক্ষে ইবি তারুণ্য’র ৭ দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন
তারুণ্য’র কর্মকান্ডকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাগত জানায়
--------- -----প্রফেসর ড. এম আলাউদ্দিন
“মানবতার টানে এক সুতোয় বাঁধি রক্তের বাঁধন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস-২০১২ পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য”। দিনটি পালন উপলক্ষে তারুণ্যের পক্ষ থেকে ৭ দিনব্যাপী নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, সেমিনার ও সচেতনতামূলক বিভিন্ন কর্মকান্ড। গতকাল রবিবার সকালে প্রশাসনিক ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আলাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান আলী ও তারুণ্য’র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শাহজাহান মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন তারুণ্য’র সভাপতি সিরাজাম মুনিরা ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। উদ্বোধনী বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আলাউদ্দিন বলেন, লেখাপড়ার পাশাপাশি তারুণ্য’র কর্মীরা সেবামুলক ও জনকল্যানমূলক কাজ করে সকলের প্রশংসা অর্জন করেছে। তাদের এই কর্মকান্ডকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাগত জানায়। তিনি বলেন, এ সংগঠনের সদস্যরা সংখ্যায় কম হলেও তাদের উদ্দেশ্য মহৎ। সকলের উচিৎ তাদেরকে সহযোগিতা করা। ভাইস চ্যান্সেলর বলেন, মানুষ-মানুষের জন্য। আজ এই কথাটি প্রমান করতে সক্ষম হয়েছে তারুণ্য’র সদস্যরা। তারুণ্য’র এ ধরণের বহুমুখী ব্যতিক্রমধর্মী কার্য্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। বক্তৃতা শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আলাউদ্দিন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ৭ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী শেষে ক্যাম্পাসে সচেতনতামূলক এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারুণ্য’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “উক্ত কর্মসূচীর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে রক্ত সচেতনতা বৃদ্ধি এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছি। আমরা বিগত তিন বছর যাবত প্রায় ৩০০ জন রক্তদাতার মাধ্যমে মুমূর্ষু রোগীদের রক্ত সরবরাহ করে আসছি। আমরা আশা করি এই কর্মসূচীর মাধ্যমে আরও ১০০০ জন রক্তদাতা সংগ্রহ করতে সচেষ্ট হব।” তারুণ্য’র ৭ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ২ ও ৩ জুলাই বিজ্ঞান অনুষদ ভবন, ৮ ও ৯ জুলাই অনুষদ ভবন ও ১১ জুলাই ব্যবসায় প্রশাসন ভবন ও ১৪ জুলাই আইন অনুষদ ভবনের সামনে রক্তদান উপলক্ষে সচেতনতামূলক প্রচার অভিযান ও ডকুমেন্টারি প্রদর্শণ এবং ১৫ জুলাই টিএসসিসি মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হবে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×