এলেবেলে
১১ ই মার্চ, ২০১০ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...তারপর সে ঠিক করলো যে সে একাই থাকবে।
তার ছোট্ট মাটি-ঘরটার দক্ষিণপাশে দাঁড়ানো জলপাই গাছের ছায়া আর লৌহ-জানালার ফাঁক দিয়ে অনুপ্রবেশকৃত লেবুপাতার সুঘ্রাণ দুপুরের এই কড়া রোদে নীরব সম্মতি জানালো। ঠাণ্ডা মাটির মেঝের উপর শুয়ে থাকা শীতলপাটি আর শক্ত চৌকির নরম উষ্ণতা দ্বিমত পোষণ করেনি। মধ্যবয়সী উত্তপ্ত টিনের চালের শুকনো পাতা আর নিচু ছাতের বাঁশের পাটাতন সংলগ্ন মোটা কাঠের তক্তাখানি নিশ্চুপ-গম্ভীর। ঘরের কোনে জ্বলন্ত উনুন। আগুন অথবা মধ্যাহ্নের আঁচ টের পাওয়া যাচ্ছে। উনুনের উপর ভাত-পোড়া গন্ধ।
ঘটনার ঘনঘটায় পূবদিকের আম্রকানন আর উত্তরের বাঁশঝাড়ের চকিত চোখাচোখি দেখে থম্কে দাঁড়ালো পাশের পুকুরের কচুরিপানার উপর দিয়ে হেঁটে যাওয়া এক ডাহুক। সতীর্থ এক নারকেল গাছ থেকে তাই দেখে রীতিমত অবাক্ এক দোয়েল। তার আবেশে আবেশিত দেবদারু গাছের ঐ কাঠঠোকরা। স্তব্ধ এই দুপুরের নীরবতা ভাঙতে অস্বীকৃতি জানালো সে। এত সুনসান নীরবতা তবে ভালো লাগছে না এক গৃহপালিত মুরগীর। মা’র চোখে বিরক্তি দেখে কোন ভাবান্তর হোলো না বটে ছানাপোনাদের। নির্বিকার তারা। চড়ে বেড়াচ্ছে উঠোন জুড়ে। ছোট্ট এই উঠোন। এতগুলো সাদা ছানাদের মাঝে হঠাৎ কৃষ্ণকায় কৌতূহলী একজন এগিয়ে গেলো এক ছোট্ট মাটি-ঘরের দিকে। দরজার কপাট খোলা। ঘরের ভেতর ভাত পোড়া গন্ধ।
উঠোন জুড়ে শুধু এক এলোকেশী ছায়া।
আর দাওয়ায় ফেলে যাওয়া রমণীয় পায়ের ছাপ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন