বিপন্ন প্রাণী
০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সারা বিশ্বে প্রতিনিয়ত অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া প্রাণীদের অন্যতম হচ্ছে শকুন।
বাংলাদেশে পাঁচ প্রজাতির শকুন দেখা যায়। তার মধ্যে একসময় সবচেয়ে বেশি দেখা যেত বাংলা শকুন (Gyps bengalensis)। এখন দেশে বছরে একটি শকুন দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার।
বিশ্বে এই পাখিটির সংখ্যা ১০ হাজারের বেশি হবে না। পাখি বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে সব মিলিয়ে ২০০ মতো বাংলা শকুন থাকতে পারে এবং আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ শকুনশূন্য হয়ে পড়বে।
এমনিতেই শকুনের বংশবিস্তার ঘটে ধীরগতিতে। এক জোড়া শকুন বছরে একবার বাসা বাঁধে এবং একটি ডিম পাড়ে। তবে কখনো কখনো দুটি ডিমও দিতে পারে। দেশ থেকে বড় বড় গাছ কেটে ফেলার কারণে শকুন বাসা বাঁধতে পারছে না। ফলে এদের প্রজননে ব্যাঘাত ঘটছে। এসব কারণে শকুন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই বিলুপ্তির প্রহর গুনছে। বাংলাদেশের সুন্দরবনে কিছু বাংলা শকুন দেখা যায়।
আমদের যে পাখি প্রজাতিগুলো দেশে থেকে হারিয়ে যেতে বসেছে, তা আমদের সৃষ্ট কারণেই। আমরা গাছ না লাগিয়ে গাছ কাটি। তো পাখিরা যাবে কোথায়? ওদের অধিকার থেকে ওদের বঞ্চিত করা মানে আমাদের পরিবেশের মহাবিপর্যয় ডেকে আনা। আসুন আমারা সবাই ডানা মেলা পাখিদের ভালোভাবে বেঁচে থাকার নিরাপত্তার কথা একটু ভাবি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন