somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতের সবজি

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাজা শাকসবজির প্রাপ্যতা নিয়ে নগরবাসীর আক্ষেপ কিছুটা হলেও ঘোচে শীতের সময়। কারণ শীতকাল মানেই কতগুলো তাজা সবজির মেলা—হাতের নাগালেই পাওয়া যায় ফুলকপি, বাঁধাকপি, শালগম, মুলা, পালংশাক, শিম, বরবটিসহ গোটা তিরিশেক সবজির পদ।
নিউমার্কেট কাঁচাবাজারে গিয়ে দেখা গেল, শীতের সবজিগুলো বিকোচ্ছে দেদার। দেশের দূরদূরান্ত থেকে আসা কৃষকের মাঠের সবজিগুলো বাজারের ব্যাগে চড়ে ঠাঁই নিচ্ছে নগরবাসীর রসুইঘরে। নতুন আলু আর ক্যাপসিক্যাম কিনতে নিউমার্কেটে এসেছিলেন পলাশীর বাসিন্দা রুহুল আনসার। তিনি জানালেন, তাজা সবজি কিনতে হলে সকাল সকাল বাজারে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে।
তবে নগরের বেশ কিছু বাজার আছে, যেগুলো আবার কেবল সকালেই বসে। এসব বাজারে কম দামে সবজি কেনা যায়। মিরপুর শাহ আলী মাজার এলাকা থেকে মিরপুর ১ নম্বর যাওয়ার রাস্তায় বোধহয় শহরের সবচেয়ে বড় সবজির বাজারটা বসে। আর এখানকার বিক্রেতারা কিন্তু নিজেরাই কৃষক। তাঁরা সরাসরি জমি থেকে শীতের মুলোটা, বাঁধাকপিটা, ঘরের চালের লাউটা, মাঠের বেগুনটা তুলো নিয়ে আসেন। কত পদের সবজি যে আছে বাংলাদেশে, তা এখানে না এলে বোঝা যাবে না বলে জানালেন সাভারের হরিণধরা থেকে সবজি বিক্রি করতে আসা রহমান বেপারি। আসলেই তাই। রাস্তার দুই ধারে যত দূর চোখ যায়, কেবল লাল-সবুজ রঙের মেলা। ভ্যানের ওপর সাজানো লাউশাক, পালংশাক, লালশাক, পুঁইশাক, ডাঁটাশাকের রাজ্য। নিচে ঝুড়িতে যেন আলু, পটল, শিম, বেগুন, সবুজ কুমড়া, ঢ্যাঁড়স, করলার মেলা বসেছে। কী নেই এখানে। থানকুনিপাতা, লেটুসপাতা, তেলাকুচাপাতা, নিমপাতা থেকে শুরু করে কচুশাক, বেতশাক, সুরসুরিশাকের মতো দুর্লভ শাকের দেখা মিলবে এই বাজারে। তাই আসল সবজির মজা পেতে চাইলে ভোর থাকতে থাকতেই মিরপুরের পথে রওনা দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে।
কারওয়ান বাজারও কম যায় না রকমারি সবজি দেখাতে। ট্রাকে চেপে আসা সবজিগুলো সকাল থাকতে থাকতেই বিলি হয়ে যায় নগরের বিভিন্ন ছোটখাটো বাজারে। তবে সাজিয়ে-গুছিয়ে শীতের সবজি বিক্রিতে পিছিয়ে নেই মতিঝিল কলোনির কাঁচাবাজার, হাতিরপুল বাজার, রামপুরা বাজারও। এ ছাড়া শীতের সময় সাত-সকালে রাস্তার ধারে অনেককেই কাঁচা সবজি বিক্রি করতে দেখা যায়। চলতি পথে কিনে নিতে পারেন কয়েক আঁটি পালংশাক। আগোরা, নন্দন, স্বপ্ন—এ রকম বড় চেইন শপগুলোতেও গিয়ে দেখতে পারেন শীতকালীন সবজির রকমারি। স্থানভেদে দামে কিছুটা তারতম্য হলেও নগরে এখনো বেশ সুলভ শীতকালীন সবজির বাজার। তাই রসনাটাকে তৃপ্ত করার সঙ্গে সঙ্গে পুষ্টিমানের জন্যও এই কটা দিন উপভোগ করা যেতে পারে শীতের সবজি।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×